কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আসছে মেয়েদের বিপিএল, টুর্নামেন্ট শুরুর সময় জানাল বিসিবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেয়েদের আইপিএল রয়েছে, মেয়েরা খেলছেন বিগ ব্যাশও। এছাড়া দ্য হান্ড্রেডেও মেয়েদের জন্য আলাদা টুর্নামেন্ট রয়েছে। এবার বাংলাদেশও নিয়ে আসছে মেয়েদের বিপিএল।

সবকিছু ঠিক থাকলে ৩টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে ৩ থেকে ১৫ এপ্রিল মেয়েদের বিপিএল আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে মেয়েদের বিপিএল চালুর ঘোষণা দিয়েছে বিসিবি।

সূত্র বলছে, প্রথম আসরে ৩ দল নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্ট। প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে প্লেয়ারদের দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি প্লেয়ারদের সাথে বিদেশি প্লেয়ার আনার সুযোগ তো থাকছেই। বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে নারীদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে।

এ বিষয়ে রুবাবা দৌলা বলেন, ‘আমরা তিনটি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করব। মেয়েদের ক্রিকেটে এটা খুব ভালো সুযোগ হবে। দলগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদেরও আনতে পারবে।’

বিদেশি ক্রিকেটার কতজন নেওয়া যাবে, ফ্র্যাঞ্চাইজি কীভাবে বাছাই করা হবে—এসব এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলার মেয়েরা। বাছাইপর্বে শীর্ষে থেকে সেরা হয়েই দেশে ফিরেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X