স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নেপালকে বিদায় করে বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

উইকেট লাভের পর ক্যারিবীয় ক্রিকেটারের উদযাপন। ছবি : ক্রিকইনফো
উইকেট লাভের পর ক্যারিবীয় ক্রিকেটারের উদযাপন। ছবি : ক্রিকইনফো

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নেপালের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই নিয়ে গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে টানা ৩ ম্যাচেই জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। সুপার এইট নিশ্চিত হয়ে গেছে তাদের। গ্রুপ পর্ব থেকে সবার আগে সুপার এইটে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ, ‘সি’ গ্রুপ থেকে তাদের সাথে যোগ দেবে ইংল্যান্ড অথবা ইতালি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার কুশল ভুরটেলের উইকেট হারিয়েছে নেপাল। ৩ বলে ১ রান করে দলের ২ রানের মাথাতে বিদায় নিয়েছেন কুশল।

এরপর আসিফ শেখ এবং রোহিত পাউডেল জুটি বাঁধেন। যদিও সেই জুটি অতটা লম্বা হয়নি। টানা দুই ওভারে ফিরেছেন দুজনই। ৭ বলে ৫ রান করে বিদায় নেন রোহিত। আসিফ খেলেছেন ১০ বলে ১১ রানের ইনিংস। পাওয়ারপ্লেটা একদমই ভালো যায়নি নেপালের। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২ রান তোলে নেপাল।

পাওয়ারপ্লে শেষে দলের হাল ধরেছেন দীপেন্দ্র সিং আইরে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন আইরে। পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলেছেন তিনি। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না।

লোকেশ বাম ১৫ বলে করেছেন ১৩ রান। ১৪ বলে ১১ রান করেন গুলশান ঝা। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে সোমপাল কামি ১৫ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে টিকে ছিলেন। আইরেও চালিয়েছেন আগ্রাসী ব্যাটিংয়ে। ফিফটিও তুলেছেন। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন আইরে। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় নেপাল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট শিকার করেছেন জেসন হোল্ডার। ১টি করে উইকেট নেন আকিল হোসাইন, ম্যাথু ফোর্ড, শামার জোসেফ এবং রোস্টন চেইজ।

জবাব দিতে নেমে ব্রেন্ডন কিং এবং শাই হোপের ব্যাটে ভর করে ভালো শুরু পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে এসেছে ৪৩ রান। কিং ১৭ বলে ২২ রান করে বিদায় নিয়েছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

পাওয়ারপ্লে শেষে শিমরন হেটমায়ার এবং শাই হোপের ব্যাটে চড়ে এগিয়েছে উইন্ডিজ। নেপালের বোলারদের পিটিয়ে তুলোধুনো করে রান বের করেছেন হেটমায়ার-হোপ। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত দলের বোর্ডে রান তুলেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান নিয়েছেন দুজন। হোপ তুলে নেন দারুণ এক ফিফটি।

আগ্রাসনের বারুদ ছিল হেটমায়ারের ব্যাটেও। হোপ এবং হেটমায়ারের ব্যাটে চড়ে জয়ের খুব কাছে চলে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের বোলারদের কচুকাটা করে রান তুলেছেন দুজন। ফিফটির কাছে গিয়েও ফিফটিটা ছুঁতে পারেননি হেটমার।

৩২ বলে ৪৬ রান করে হেটমায়ার টিকে ছিলেন শেষ পর্যন্ত। অন্যদিকে ৪৪ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন শাই হোপ। ২৮ বল হাতে রেখে ৯ উইকেটে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের হয়ে ১ উইকেট নিয়েছেন নন্দন যাদব।

এই নিয়ে গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ৩টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে দিয়ে ফেলেছে দুই পা। সবার আগে সুপার এইট নিশ্চিত করলো ক্যারিবিয়ানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X