স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টানা দুই জয়

উইকেট লাভের পর যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত
উইকেট লাভের পর যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নামিবিয়াকে ৩১ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই জয়ের ফলে ৪ ম্যাচ খেলে ২ জয় নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করল যুক্তরাষ্ট্র। সুপার এইটে খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি, তবে অনেক কম। সব নির্ভর করছে নেট রান রেটের উপর।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে আজ রোববার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মোনাঙ্ক প্যাটেল এবং শায়ান জাহাঙ্গীরের ব্যাটে ভর করে দারুণ শুরু পায় যুক্তরাষ্ট্র। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে দলের ইনিংস। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৬৫ রান তোলে যুক্তরাষ্ট্র।

পাওয়ারপ্লে শেষে থেমেছেন জাহাঙ্গীর। ১৮ বলে ২২ রান করে দলের ৬৮ রানের মাথাতে বিদায় নিয়েছেন তিনি। তবে মোনাঙ্ক ফিফটি তুলে নেন। দলের ৮৯ রানের মাথাতে ৩০ বলে ৫২ রানের ইনিংস খেলে বিদায় নেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

এরপর সাইতেজা মুক্কামালা এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি ক্রিজে জুটি বাঁধেন। যদিও মুক্কামালা বেশিক্ষণ টেকেননি। ১৮ বলে ১৭ রান করে বিদায় নেন তিনি। এরপর কৃষ্ণমূর্তির সাথে যোগ দেন মিলিন্ড কুমার। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন কৃষ্ণমূর্তি। নামিবিয়ার বোলারদের কচুকাটা করে রান তুলেছেন কৃষ্ণমূর্তি। আগ্রাসী ছিলেন মিলিন্ডও। ২০ বলে ২৮ রানের ক্যামিও খেলে শেষ ওভারে থেমেছেন মিলিন্ড।

কৃষ্ণমূর্তিকে ফেরানো যায়নি। ফিফটি হাঁকিয়ে ৩৩ বলে ৬৮ রানের ধুন্ধুমার এক ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। ২ বলে ৫ রান করে টিকে ছিলেন শুভাম রাঞ্জানে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্র।

নামিবিয়ার হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন উইলিয়াম মাইবার্গ এবং জেরার্ড ইরাসমাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X