ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইমার্জিং এশিয়া কাপের দলে ফিরলেন সৌম্য, অধিনায়ক সাইফ

অনেক দিন পর বাংলাদেশের কোন জাতীয় পর্যায়ের টিমে দেখা যাবে সৌম্য সরকারকে । ছবি : সংগৃহীত
অনেক দিন পর বাংলাদেশের কোন জাতীয় পর্যায়ের টিমে দেখা যাবে সৌম্য সরকারকে । ছবি : সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৯ জুন) সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে সাইফ হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। দলে ফিরেছেন সৌম্য সরকার ও নাঈম শেখ।

তরুণ ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দলে আরও রয়েছেন শাহাদাত হোসেন দিপু, পারভেজ হোসেন ইমন। এ ছাড়াও দলের সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে বাংলাদেশের হয়ে ওপেনিং করা জাকির হাসানকে। টেস্টে তার ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান জয়ও থাকছেন এই দলে।

আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ওমান ও স্বাগতিক শ্রীলঙ্কা। ১৪ জুলাই বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ তারিখ ওমান এবং ১৮ তারিখে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাইফ হাসানের দল।

বাংলাদেশ দল : সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আকবর আলী, মুশফিক হাসান, নাঈম শেখ, রিপন মণ্ডল, তানজিম হাসান সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X