স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘সাকিব-মাশরাফির বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য মনে হয় না’

সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা
সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা

আওয়ামী লীগ সরকারের অংশ ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। যার কারণে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর ৫ আগস্ট সরকার পতনের ফলে দুজনের সংসদ সদস্যের পদও চলে যায়। এরপর দুজনের নামে হত্যা মামলাও দায়ের করা হয়েছে।

যদিও মাশরাফি এবং সাকিব বা দুজনের কেউ হত্যার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন বা হত্যাকাণ্ড চালিয়েছেন এমন কোনো প্রমাণ এখনও পর্যন্ত কোথাও প্রকাশিত হয়নি। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে সাকিব ছিলেন কানাডায়। মাশরাফি দেশে থাকলেও প্রকাশ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে নামতেও দেখা যায়নি তাকে। বরং নিজ মেয়েকে আন্দোলনে পাঠিয়েছেন মাশরাফি। এক সাক্ষাৎকারে নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন সরকার পতনের পর।

ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী হয়েছেন ইশরাক হোসেন। যিনি আবার বিসিবির কাউন্সিলরও। ক্রীড়াঙ্গনে ইশরাক বেশ পরিচিত মুখও। সাকিব ও মাশরাফি প্রসঙ্গে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘উনারা (সাকিব এবং মাশরাফি) ক্রীড়াবিদ। তারা ক্রিকেটার, যেন তেন ক্রিকেটার না, আমাদের দেশের সম্পদ। আমি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি। জনগণ তাদের এক প্রকার জবাব দিয়ে দিয়েছে, সমাজ দিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা, তা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় নাই, তারা নির্দেশ দিয়েছে বা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে, আমার কাছে মনে হয় নাই।’

ইশরাক আরও বলেন, ‘সবশেষে উনাদের বিরুদ্ধে যদি অন্য কোনো দুর্নীতি বা মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ বা মামলা থেকে থাকে, তাহলে যথাযথ কর্তৃপক্ষের উচিত হবে আইনি ব্যাপারগুলো খতিয়ে দেখা।’

উল্লেখ্য, কিছুদিন আগেই সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগের কথা জানায় বিসিবি। আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফেরার বিষয়ে আলোচনাও চলছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X