স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সবার আগে সেমিফাইনালে বাংলাদেশ

ছবি : বিসিবি
ছবি : বিসিবি

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে হারতেই বসেছিল বাংলাদেশ। কিন্তু শেষ ওভারে ফারজানা ইয়াসমিন চার-ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জয় উপহার দেন। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০৩ রান করে থাইল্যান্ড। জবাবে ১ বল ও তিন উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় বাংলাদেশ নারী দল।

এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ২ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ ৪ পয়েন্ট। অন্যদিকে সমান ২ করে পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তাদের মধ্যকার ম্যাচে যে জিতবে, তারাই দ্বিতীয় দল হিসেবে সেরা চারের টিকিট পাবে।

লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চাপ সামলে উঠতে না উঠতে হারাতে থাকে একের পর এক উইকেট। ইনিংসের মাঝপথে দলকে গুরুত্বপূর্ণ জুটি উপহার দেন দলনেতা ফাহিমা ও লতা মণ্ডল। আর শেষদিকে ফারজানা ইয়াসমিনের সাহসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় বাংলাদেশ।

শেষ ৬ ওভারে মাত্র ৩২ রান দরকার ছিল বাংলাদেশের। হাতে উইকেট ছিল পাঁচটি। সেখান থেকে শেষ ওভারে দরকার পড়ে ১২ রানের। মন্থর গতির পিচে যা ছিল প্রায় অসম্ভব। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফারজানা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন লতা মণ্ডল। ২৬ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে। আর ২৩ রান করে অপরাজিত থাকেন ফারজানা ইয়াসমিন। ১২ রান করেন ফাহিমা খাতুন। বাকিরা কেউ দশের কোটা পূরণ করতে পারেননি।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে থাইল্যান্ড। বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি থাই ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নান্নাপাত কোনছারেনকাই। নাটথাকান ছানথামের ব্যাট থেকে আসে ২৪ রান। এছাড়া কেউই বিশের ঘর স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও শরিফা খাতুন। একটি করে উইকেট নেন তিনজন বোলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X