মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমার বর্তমান প্রধান অগ্রাধিকার হলো পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এবং আসন্ন গ্রীষ্মকাল সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। আমি প্রাণপণ চেষ্টা করব যেন মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায়। যান্ত্রিক কারণে দু-একটি ত্রুটি হতে পারে, তবে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকবে বলে আমি আশা করি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ বকেয়া এবং জ্বালানি আমদানির চ্যালেঞ্জ মোকাবিলা করা আমার জন্য এক কঠিন অগ্নিপরীক্ষা। আমি চেষ্টা করছি কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সর্বোচ্চ সুফল দেওয়া যায়।

তিনি আরও যোগ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দু-দিন হলো। আমি কাজগুলো বুঝে নিচ্ছি, পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ জানাতে পারব।

তাকে নির্বাচিত করার জন্য সিরাজগঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, তার মেধা ও শ্রম দিয়ে সিরাজগঞ্জের উন্নয়নে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন।

ব্যক্তিগত এক প্রশ্নের জবাবে তিনি হাস্যোজ্জ্বলভাবে বলেন, মামা-ভাগনে (তিনি ও প্রতিমন্ত্রী এম এ মুহিত) একসঙ্গে মন্ত্রিসভায় থাকা নতুন কিছু নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায়ও মামা-ভাগনে মন্ত্রী ছিলেন, এখন তার ছেলের (তারেক রহমান) মন্ত্রিসভায়ও আমরা আছি।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার সকালে দুইদিনের সরকারি সফরে সিরাজগঞ্জে পৌঁছালে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামের পৈতৃক বাড়িতে যান এবং বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সন্ধ্যায় তিনি স্থানীয় একটি ইফতার মাহফিলে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X