স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ এএম
অনলাইন সংস্করণ

এই ওয়েস্ট ইন্ডিজই তো ‘সেই’ ওয়েস্ট ইন্ডিজ

উইকেট লাভের পর ক্যারিবীয় শিবিরে উচ্ছ্বাস। ছবি : আইসিসি
উইকেট লাভের পর ক্যারিবীয় শিবিরে উচ্ছ্বাস। ছবি : আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দুইবার করে চ্যাম্পিয়ন হওয়ার নজীর গড়েছে তিনটি দল। ইংল্যান্ড-ভারত আর ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই সংস্করণে ক্যারিবীয়রা চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৬ সালে দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরে তারা।

কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজই যেন গত এক দশক নিজেদের প্রিয় এই টুর্নামেন্টে একেবারেই ‘ছায়া’ হয়ে পড়ে। তবে ২০২৬ বিশ্বকাপ যেন সেই ‘আসল’ ওয়েস্ট ইন্ডিজকে খুঁজে পেয়েছে। এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলছে দুইবারের চ্যাম্পিয়নরা। শুরুটা করেছিল শক্তিশালী ইংল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে।

এরপর স্কটল্যান্ডকে ৩০ রানে, ইতালিকে ৯ উইকেটে এবং নেপালকে ৪২ রানে পরাজিত করে অপরাজিত থেকে গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে। আজ টুর্নামেন্টের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেও নিজেদের জাত চেনাল উইন্ডিজরা। উড়তে থাকা জিম্বাবুয়েকে রীতিমতো গুড়িয়ে দিয়েই পাঁচ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিল ক্যারিবীয়রা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঝড় তুলেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে তারা। সেই ঝড়ের নাম শিমরন হেটমায়ার। আক্ষরিক অর্থে নয়, হেটমায়ারের ঘূর্ণিঝড় উঠেছে ক্রিকেটের ব্যাট হাতে, সেই ব্যাটের কবলে পড়ে কাবু হয়েছে জিম্বাবুয়ে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের ম্যাচে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে হেটমায়ারের ৩৪ বলে ৮৫ রানের ইনিংসের সুবাদে ২৫৪ রানের পুঁজি দাঁড় করায় ক্যারিবিয়ানরা। জবাবে জিম্বাবুয়ে থেমেছে ১৪৭ রান করে।

মুম্বাইয়ে টসে জিতে আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে শুরুটা অত ভালো হয়নি উইন্ডিজের। ব্রেন্ডন কিং এবং শাই হোপের ওপেনিং জুটি ভেঙেছে দলের ১৭ রানের মাথাতে। ১২ বলে ৯ রান করে বিদায় নেন কিং। এরপর তিনে নেমে তাণ্ডব শুরু করেন শিমরন হেটমায়ার। পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন হেটমায়ার। হোপ কিছুটা সংগ্রাম করছিলেন। ১২ বলে ১৪ রান করে দলের ৫৪ রানের মাথাতে বিদায় নেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৫৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

পাওয়ারপ্লে শেষে শুরু হয় হেটমায়ারের তাণ্ডব। চারে নেমে যোগ দেন রভম্যান পাওয়েল। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রকেটের গতিতে ছুটেছে ওয়েস্ট ইন্ডিজের। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন হেটমায়ার। দ্রুতই ছুঁয়ে ফেলেন ফিফটিও।

পাওয়েলও ছিলেন সাবলীল। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে ছুটে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বোলারদের কচুকাটা করে দলের বোর্ডে রান তুলেছেন। হেটমায়ার ছুটেছেন সেঞ্চুরির দিকে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের খুব কাছে গিয়ে থেমেছেন হেটমায়ার। ৩৪ বলে ৮৫ রানের ধুন্ধমার ইনিংসের পর দলের ১৭৬ রানের মাথাতে বিদায় নেন তিনি। পাওয়েল ফিফটি তুলেছেন। ৩৫ বলে ৫৯ রান করে দলের ১৯৪ রানের মাথাতে আউট হন তিনি।

শেষ দিকেও চলেছে ঝড়ো ব্যাটিং। ১০ বলে ২১ রানের ক্যামিও খেলেন রোমারিও শেফার্ড। ৪ বলে ১৩ রান করেছেন জেসন হোল্ডার। ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন শেরফান রাদারফোর্ড। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি। ১টি করে উইকেট তোলেন গ্রায়েম ক্রেমার এবং ব্র্যাড ইভানস।

জবাব দিতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি জিম্বাবুয়ের। দলের মাত্র ২০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। একে একে সাজঘরে ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট এবং রায়ান বার্ল। ৮ বলে ১৪ রান করেছেন মারুমানি। বেনেট করেছেন ৫ বলে ৫ রান। অন্যদিকে বার্ল খেলেছেন ৩ বলে ০ রানের ইনিংস।

এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন ডিয়ন মেয়ার্স এবং সিকান্দার রাজা। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান তোলে জিম্বাবুয়ে। পাওয়ারপ্লে শেষেই থেমেছেন ডিয়ন। ১৫ বলে ২৮ রান করে বিদায় নেন তিনি। এরপর রাজার সাথে যোগ দেন টনি মুয়োঙ্গা। লড়াই চালিয়ে গেছেন অধিনায়ক রাজা। টনি সঙ্গ দিয়েছেন। যদিও দুজনের জুটি বেশি লম্বা হয়নি।

দলের ৯৪ রানের মাথাতে ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন রাজা। এরপরই যেন শনির দশা লাগে জিম্বাবুয়ের ইনিংসে। বাকি ব্যাটাররাও যোগ দিয়ে ফেলেন আসা-যাওয়ার মিছিলে। টনি করেছেন ১৬ বলে ১৪ রান।

৯৪/৪ থেকে ১০৩/৯ হয়ে যায় জিম্বাবুয়ে। মাত্র ৯ রানের মধ্যে হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষ দিকে ব্র্যাড ইভানস কিছুটা চেষ্টা চালিয়েছেন। লড়াকু ব্যাটিংয়ে খেলেছেন ২১ বলে ৪৩ রানের ইনিংস। ১৪৭ রান করে থেমেছে জিম্বাবুয়ে। ১০৭ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট শিকার করেন গুডাকেশ মোটি। ৩ উইকেট নেন আকিল হোসাইন। ২ উইকেট নিয়েছেন ম্যাথু ফোর্ড। জেসন হোল্ডার তোলেন ১ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১০

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১১

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১২

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৩

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৪

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৫

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৬

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৭

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৮

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৯

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

২০
X