স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

কেউ পারেনি যা এবারের বিশ্বকাপে তাই করে দেখাল উইন্ডিজ

কেউ পারেনি যা এবারের বিশ্বকাপে তাই করে দেখাল উইন্ডিজ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা কিংবা ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মতো দল যা করতে পারেনি আজ তাই করে দেখাল ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দল হিসেবে আড়াইশ’রও বেশি রানের অসাধারণ এক ইনিংস উপহার দিল তারা।

ভারতের মুম্বাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ থামল ৬ উইকেটে ২৫৪ রানে। টি–টুয়েন্টি বিশ্বকাপে এটিই এখন দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। তবে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস।

ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের চতুর্থ ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন শিমরন হেটমায়ার। কিন্তু ক্যাচ ছেড়ে দেন মুসেকেওয়া। সেই ভুলের প্রতিদানই দিল জিম্বাবুয়ে। ভারতের ওয়াংখেড়ে রীতিমতো ঝড় তোলেন হেটমায়ার। মাত্র ৩৪ বলে খেলেন ৮৫ রানের অনবদ্য ইনিংস। তাতেই ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এর মাধ্যমেই হয়েছে একাধিক রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই ক্যারিবিয়ানদের সর্বোচ্চ রানের ইনিংস। শুধু তাই নয়, বিশ্বকাপের এবারের আসরেও এটাই সর্বোচ্চ রানের ইনিংস। আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডে এই ইনিংসের অবস্থান দুই নম্বরে। সবার উপরে অবস্থান কেনিয়ার বিপক্ষে করা শ্রীলঙ্কার করা ২৬০ রানের ইনিংসটি।

ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় উইন্ডিজ। ১২ বলে ৯ রান করে আউট হন ওপেনার ব্রেন্ডন কিং। খুব একটা সুবিধা করতে পারেননি আরেক ওপেনার সাই হোপও। তিনি ফেরেন ১৪ রানে।

এরপর শুরু হয় শিমরন হেটমায়ার শো। তাকে সঙ্গ দেন রোভম্যান পাওয়েল। অবশ্য অল্প রানেই সাজঘরে ফিরতে পারতেন হেটমায়ার। ইনিংসের চতুর্থ ওভারেই ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ক্যাচ মিস হলে বেঁচে যান হেটমায়ার। এরপরই শুরু হয় চার-ছক্কার ফুলঝুরি। পাওয়েলকে সঙ্গে নিয়ে মাত্র ৫২ বলে গড়েন ১২২ রানের জুটি।

মাত্র ১৯ বলেই অর্ধশতক পূর্ণ করেন হেটমায়ার। সুযোগ ছিল সেঞ্চুরি করার। কিন্তু ৮৫ রানে থেমে যায় তার ইনিংস। মাত্র ৩৪ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি সাতটি করে চার ও ছয়ে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন রোভম্যান পাওয়েলও। ৩৫ বলে চারটি করে চার-ছক্কায় ৫৯ রান করেন তিনি।

ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রাফারফোর্ড-শেফার্ডরা। মাত্র ১৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন শেরফাইন রাদারফোর্ড। ১০ বলে ২১ রান করেন রোমারিও শেফার্ড। এছাড়া জেসন হোল্ডার ৪ বলে ১৩ ও ম্যাথু ফোর্ডে ১ বলে ১ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। একটি করে উইকেট নেন ব্র্যান্ড ইভান্স ও গ্রেয়াম ক্রেমার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X