স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত

ছবি : ক্রিকইনফো
ছবি : ক্রিকইনফো

সুপার এইটের শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচেই স্বরুপে ফিরেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। জিম্বাবুয়ের বিপক্ষে আজ ৭২ রানের দাপুটে জয়ে সেমিফাইনালের স্বপ্ন জাগাল বিশ্বকাপের আয়োজক দেশটি। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে বাদ পড়ল সিকান্দার রাজার দল।

২৫৭ রানের বিশাল লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনাও পায় রোডেশীয়রা। পরবর্তী ব্যাটাররাও ছিলেন ইতিবাচক। কিন্তু জয়ের জন্য প্রতি ওভারে যেভাবে এগোনো দরকার, সেভাবে রান সংগ্রহ করতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। শুধু ব্যবধানই কমিয়েছেন তারা।

তবে এই ম্যাচে দলকে চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন ওপেনার ব্রায়ান বেনেট। ফিফটি পূরণের পর ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন তিনি। সেঞ্চুরির জন্য দরকার ছিল মাত্র ৩ রান। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৯৭ রান। মাত্র ৫৯ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি আটটি চার ও ছয়টি ছয়ে সাজানো।

আরেক ওপেনার মারুমানি আউট হয়েছেন ২০ বলে ২০ রানে। দ্বিতীয় উইকেটে নেমে ডিওন মায়ার্স করেন ৬ রান। এদিকে ২১ বল খেলে ৩১ রান করেন দলনেতা সিকান্দার রাজা। আর রানের দেখা পাননি রায়ান বার্ল। এছাড়া টনি মুনয়োঙ্গা ১১, মুসেকিয়া ৭ ও ব্র্যাড ইভান্স ১ রান করেন। জিম্বাবুয়ের ইনিংস থামে ১৮৪ রানে।

ভারতের সবচেয়ে সফল বোলার অর্শদিপ সিং। দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি।

এর আগে চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই ভারতীয় ওপেনার। ১৫ বলে ২৪ রানে স্যাঞ্জু স্যামসন আউট হলেও পাওয়ার প্লেতে আসে ৮০ রান। দ্বিতীয় উইকেটে জুটিতে আসে ৭২ রান। ২৪ বলে ৩৮ রান করে আউট হন ইষাণ কিষাণ।

মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। অবশ্য এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। আউট হন ৫৫ রানে। ৩০ বলে খেলা তার এই ইনিংসটি চারটি করে চার ও ছয়ে সাজানো। এদিকে মাত্র ১৩ বলে ৩৩ রান করে সাজঘরের পথ ধরেন দলনেতা সূর্যকুমার যাদব।

পঞ্চম উইকেট জুটিতে জিম্বাবুয়ের বোলারদের শাসন করে যান হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান এই দুই ব্যাটার। দুজন মিলে গড়েন মাত্র ৩১ বলে ৮৪ রানের জুটি। ফিফটির দেখা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৩ বলে দুটি চার ও চারটি ছয়ে ৫০ রান করেন তিনি। আর তিনটি চার ও চারটি ছয়ে মাত্র ১৬ বলে ৪৪ রান করেন তিলক। ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান করে ভারত।

জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১০

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১১

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১২

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৩

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৪

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৫

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৬

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৭

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৮

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

২০
X