সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন শ্রীলঙ্কার অধিনায়ক

বিদায় নিশ্চিত হওয়ার পর অধিনায়কের সঙ্গে হতাশ লঙ্কান শিবির। ছবি : সংগৃহীত
বিদায় নিশ্চিত হওয়ার পর অধিনায়কের সঙ্গে হতাশ লঙ্কান শিবির। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আয়োজক হওয়ায় আগেভাগেই ২০১৪ সালের চ্যাম্পিয়নদের বিদায়ে একটু বেশিই মন খারাপ ভক্তদের। দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। এমতাবস্থায় বিশ্বকাপ থেকে বিদায়ের জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

এ প্রসঙ্গে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শানাকা লিখেছেন, ‘আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি—এই বিশ্বকাপ আমাদের প্রত্যাশামতো শেষ হয়নি বলে। টুর্নামেন্ট শুরুর আগেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হারের মতো নানা চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছিল। তবুও আয়োজক দেশ হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা ও দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে আমরা এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম। আমি সত্যিই বিশ্বাস করেছিলাম, আমরা পরিস্থিতি বদলে সামনে এগিয়ে যেতে পারব।’

ভক্তদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন শানাকা, ‘আপনাদের মনে আমার ও দলের প্রতি যে ভাঙন, কষ্ট ও ক্ষোভ তৈরি হয়েছে, তা আমি খুব ভালোভাবেই বুঝি। বিনয়ের সঙ্গে অনুরোধ করছি—শ্রীলঙ্কার ক্রিকেট কিংবা সেই খেলোয়াড়দের ওপর থেকে বিশ্বাস হারাবেন না, যারা আমাদের ক্রিকেটের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ভক্তদের সমালোচনাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন শানাকা। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘যখন কোটি কোটি মানুষ বিজয়ের স্বপ্ন দেখে, তখন পরাজয় মেনে নেওয়া সহজ নয়। এই মুহূর্তে যে সমালোচনা ও মন্তব্য প্রকাশ হচ্ছে, আমি সবই বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। আমি জানি, এগুলো এসেছে দেশের ক্রিকেটের প্রতি আপনাদের গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই। যে অবস্থাতেই থাকি না কেন, দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিতে আমি কখনো দ্বিধা করব না। আমি সব সময় একই উদ্দেশ্য নিয়েই খেলেছি—শ্রীলঙ্কার জন্য। আপনাদের যে বিজয় উপহার দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। প্রতিদিন আমাদের দলের পাশে থাকার জন্য সকল শ্রীলঙ্কানকে আন্তরিক ধন্যবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X