কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাণিজ্যিক ফ্লাইটে বাড়ি ফিরছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে। তবে দলগুলোর বাড়ি ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা। আইসিসি চাটার্ড বিমানের ব্যবস্হা করলেও বাণিজ্যিক ফ্লাইটে বাড়ির পথ ধরেছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১ মার্চ টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও স্যামির দলের দেশের ফেরা হয়নি এখনো। তবে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে বিলম্বিত হয়েছে ক্যারিবীয়দের বাড়ি ফেরার যাত্রা। একই কারণে সেমিফাইনাল হেরে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকাও আটকে আছে ভারতে।

আইসিসি চাটার্ড বিমানের ব্যবস্হা করলেও তা নিয়ে জটিলতা থাকায় নিজেদের উদ্যোগে দেশের পথ ধরেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে বলেছে, দলের কেউ কেউ এরই মধ‍্যে দেশের পথে রওনা হয়েছে। মঙ্গলবার বা বুধবার বাকিদেরও ফেরানোর ব‍্যবস্থা করা হয়েছে। বিবৃতিতে সিডব্লিউআই জানিয়েছে, ‘পুরুষ এবং মহিলা উভয় দলের আইসিসি বিশ্বকাপের রীতি অনুসারে, অংশগ্রহণকারী দলগুলোর জন্য সমস্ত ভ্রমণ এবং থাকার ব্যবস্থা আইসিসি দ্বারা সমন্বিত এবং পরিচালিত হয়।ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা উভয় দলকে পরিবহনের জন্য নির্ধারিত চার্টার ফ্লাইটটি বারবার বিলম্বিত হয়েছিল।’

ক্যারিবীয়দের ভারতে দীর্ঘ অপেক্ষার কথা জানিয়ে আরো জানায়, ‘খেলা শেষ হওয়ার পর, ওয়েস্ট ইন্ডিজ দল ভ্রমণের অপেক্ষায় নয় দিন ভারতে ছিল। তবে, বিশ্বব্যাপী উত্তেজনা এবং বিমান চলাচল বিধিমালার ফলে আইসিসি-সংগঠিত চার্টারকে ঘিরে চলমান অনিশ্চয়তা পরিস্থিতিকে ক্রমশ উদ্বেগজনক করে তুলেছিল। তাই খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের সুস্থতা এবং সুরক্ষার স্বার্থে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আইসিসিকে পরামর্শ দিয়েছে যে চার্টার ব্যবস্থার জন্য অপেক্ষা করা আর বুদ্ধিমানের কাজ নয়, যা এখনও অনিশ্চিত।’

তাই আইসিসির সাথে সমন্বয় করে দেশে ফেরার পথ করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিছু খেলোয়াড় এরইমধ্যে ভারত ছেড়েছেন বলেও জানায় তারা। এছাড়া দক্ষিণ আফ্রিকা বুধবার (১১ মার্চ) রাত থেকে দেশে ফিরতে শুরু করবে বলে জানিয়েছে আইসিসি। ৩৬ ঘন্টার মধ্যে সবাই দেশে ফিরবেন বলেও জানায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

উল্লেখ্য, আইসিসির চাটার্ড বিমানে একইসাথে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দেশে ফেরার কথা থাকলেও বারবার সূচি বিলম্বিত ও ফ্লাইট বাতিল হয়েছে। তাই বাণিজ্যিক ফ্লাইটেই দেশে ফিরবে ভারতে আটকে পড়া এই দুই দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১০

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১১

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১২

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৩

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৪

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৫

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৬

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৭

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৯

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

২০
X