স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

সরফরাজ আহমেদ। ছবি : সংগৃহীত
সরফরাজ আহমেদ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের টেস্ট কোচ হওয়ার গুঞ্জনের মধ্যেই এই ঘোষণা দিয়েছেন তিনি। দুই দশকের ক্যারিয়ারে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও নেতৃত্ব দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।

করাচির এই উইকেটরক্ষক ব্যাটার পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন ঠিক ১০০টি আন্তর্জাতিক ম্যাচে। এর মধ্যে টেস্ট ১৩টি, ওয়ানডে ৫০টি এবং টি-টোয়েন্টি ৩৭টি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকেট ম্যাচ

বিদায়ের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় থেকে শুরু করে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্ত- পাকিস্তানের রঙিন জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ। আমার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে যেভাবে সতীর্থ, কোচ, পরিবার ও সমর্থকরা নিরবচ্ছিন্ন সমর্থন দিয়েছেন, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে এই উইকেটরক্ষক ব্যাটার জানান, ‘সব সংস্করণে পাকিস্তান দলের নেতৃত্ব দেওয়া আমার স্বপ্ন পূরণ করেছে। আমি সব সময় নির্ভীক ক্রিকেট খেলতে চেয়েছি এবং ঐক্যবদ্ধ দল গড়ে তোলার চেষ্টা করেছি। আমার অধিনায়কত্বের সময়ে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলীসহ অনেক খেলোয়াড়কে ম্যাচজয়ী ক্রিকেটারে পরিণত হতে দেখা আমার জন্য গর্বের বিষয়।’

পিসিবিকে ধন্যবাদও জানিয়েছেন সরফরাজ। গুঞ্জন রয়েছে, পাকিস্তান টেস্ট দলের পরবর্তী কোচ হতে পারেন তিনি।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১০

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১১

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১২

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৩

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১৪

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

১৫

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১৬

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১৭

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১৮

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৯

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

২০
X