শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

তানজিদের শতকে পাকিস্তানকে বড় টার্গেট দিল টাইগাররা

শতরানের পর তানজিদ হাসান তামিম। ছবি : বিসিবি
শতরানের পর তানজিদ হাসান তামিম। ছবি : বিসিবি

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২৯০ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। তানজিদের ১০৭ বলে ১০৭ রানের ইনিংসের পর শেষের ঝড়ে তিনশ ছুঁইছুঁই পুঁজি পেয়েছে টাইগাররা।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলের হয়ে ওপেনিংয়ে নামেন সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। সাইফ কিছুটা দেখেশুনে আগালেও তানজিদ চালিয়ে খেলেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন। ওপেনিং জুটিতে শক্ত শুরু পায় বাংলাদেশ।

সাইফ এবং তানজিদের ওপেনিং জুটিতে এসেছে ১০৫ রান। ৫৫ বলে ৩৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান সাইফ হাসান। তাকে ফিরিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। তিনে নেমে তানজিদের সাথে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সঙ্গীকে হারালেও দমে যাননি তানজিদ তামিম। দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন দলের বোর্ডে। নিজে ছুঁয়েছেন ফিফটি।

ফিফটির পরেও চলেছে তানজিদের উইলোবাজি। আরেক প্রান্তে শান্তও ছিলেন দারুণ সাবলীল। তানজিদ-শান্তর কার্যকরী ব্যাটিংয়ে ছুটেছে বাংলাদেশের ইনিংস। ভালো শুরু পেলেও শান্তর ইনিংস লম্বা হয়নি বেশি। ৩৪ বলে ২৭ রান করে দলের ১৫৮ রানের মাথাতে বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে বিদায় করেছেন হারিস রউফ।

এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন তানজিদ। চারে নেমে তার সাথে যোগ দিয়েছেন লিটন দাস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন তানজিদ। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে চলে যান সেঞ্চুরির খুব কাছেও। শেষ পর্যন্ত তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন তানজিদ হাসান তামিম। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন তানজিদ তামিম। দলের ১৯৪ রানের মাথাতে আউট হওয়ার আগে ১০৭ বলে ১০৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন তানজিদ। তাকে সাজঘরে ফিরিয়েছেন আবরার আহমেদ।

তানজিদের বিদায়ের পর ক্রিজে লিটন দাসের সাথে যোগ দিয়েছেন তাওহিদ হৃদয়। শুরুতে দেখেশুনে এগিয়েছেন হৃদয়। লিটনও ছিলেন সাবধানী। তবে অযথা তেড়েফুঁড়ে মারতে যাননি কেউই। উইকেট ছুঁড়ে দিয়ে আসেননি। কার্যকরী ব্যাটিংয়ে দারুণ সব শটে রান বের করেছেন, বের করেছেন বাউন্ডারিও। রান তুলেছেন দলের বোর্ডে।

ধীরে ধীরে হাত খুলে মারতে শুরু করেছেন হৃদয় এবং লিটন। দারুণ সব বাউন্ডারিতে দলের বোর্ডে রানও উঠেছে। ৩০০ রানের সম্ভাবনা তখনও টিকে ছিল। ৫১ বলে ৪১ রান করা লিটন থামেন দলের ২৬২ রানের মাথাতে, ফিফটির সুযোগ থাকলেও তা ছুঁতে পারেননি। পরের বলেই বিদায় নেন রিশাদ হোসেন, মেরেছেন গোল্ডেন ডাক। দুজনকেই ফিরিয়েছেন হারিস রউফ।

শেষ দিকে হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুব দলের হাল ধরেছেন। ক্রিজে জমে যাওয়া হৃদয় দারুণ সব শটে রান বের করেছেন। হাঁকিয়েছেন বেশ কিছু বাউন্ডারিও। দ্রুত তুলেছেন রান। ৪৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে বাংলাদেশ। ৩০০ করতে হলে শেষ ২ ওভারে দরকার ছিল ২৩ রান। তবে শেষ ২ ওভারে এসেছে ১৩ রান। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৮ বলে ৫ রান করে টিকে ছিলেন আফিফ হোসেন ধ্রুব। ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয়।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করেছেন হারিস রউফ। ১টি করে উইকেট নেন আবরার আহমেদ এবং শাহীন শাহ আফ্রিদি।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১০

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১১

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১২

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৩

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৪

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৫

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৬

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৭

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৮

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৯

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

২০
X