সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

কিউইদের বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

উইকেট লাভের পর প্রোটিয়া শিবিরে উচ্ছ্বাস। ছবি : ক্রিকইনফো
উইকেট লাভের পর প্রোটিয়া শিবিরে উচ্ছ্বাস। ছবি : ক্রিকইনফো

সম্প্রতি শেষ হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো একে-অপরের মুখোমুখি হয় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। আর টি-টোয়েন্টি সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।

আজ ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা করেছিল ৪ উইকেটে ১৮৭ রান। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৪ রানেই থেমে যায় স্বাগতিক শিবির।

আর কিউদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ জেতার মূল কৃতিত্বটা পাবেন ব্যাটসম্যান কনর ইস্টারহাউজেন। ৩৩ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। তিনি উইকেটে আসেন ১১তম ওভারে। তখন দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ৭৬। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার রান ১৮৭ পর্যন্ত গেছে ইস্টারহাউজেনের কল্যাণে। তারই পুরস্কার হিসেবে ম্যাচ ও সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন কনর ইস্টারহাউজেন।

এর আগে সিরিজের চতুর্থ ম্যাচে ফিফটি করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের ফিল্ডারদের দায়ও আছে। বেশ কয়েকটি ক্যাচ ফেলেছে তারা। যদিও দুর্দান্ত এক ক্যাচ নিয়ে রুবিন হারমানকে ফিরিয়েছেন নিক কেলি। দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে রুবিন হারমানের ব্যাট থেকে, তিনি করেছেন ৩৯ রান।

রান তাড়ায় দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ২ রান করে ফেরেন কেটেন ক্লার্ক। টিম রবিনসন, ডেন ক্লিভাররাও ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি। রবিনসন করেছেন ২৫, ক্লিভার ২২। দলের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৩৬ রান করেছেন বেভন জ্যাকবস। অধিনায়ক জিমি নিশাম করেছেন ২৪ বলে ২৪ রান। তবে এসব ইনিংস হারের ব্যবধানটাই কমিয়েছে।

এর আগে সিরিজের প্রথম ও চতুর্থ ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা :

২০ ওভারে ১৮৭/৪ (ইস্টারহাউজেন ৭৫, হারমান ৩৯; সিয়ার্স ২/৩৭, ফোকস ১/২২)।

নিউজিল্যান্ড :

২০ ওভারে ১৫৪/৮ (জ্যাকবস ৩৬, রবিনসন ২৫; কোয়েৎজে ২/২১, মুল্ডার ২/২৮, বার্টম্যান ২/৩৩)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে জয়ী।

সিরিজ : দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী। ম্যাচ ও সিরিজসেরা: কনর ইস্টারহাউজেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X