স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল থেকে ২ হাজার কোটি টাকা পাচ্ছে ভারতীয় বোর্ড, কিন্তু কেন?

শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন মৌসুম। ছবি : সংগৃহীত
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন মৌসুম। ছবি : সংগৃহীত

রেকর্ড দামে বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই ফ্র্যাঞ্চাইজি বিক্রিতে ট্রান্সফার ফি বাবদ বিশাল অর্থ পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রাজস্থান রয়্যালস কিনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। অন্যদিকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু কিনেছে আদিত্য বিরলা গ্রুপ, মার্কিন বিনিয়োগকারী ডেভিড ব্লিজার এবং প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন।

রাজস্থানের মালিকানা বদল হয়েছে ১.৬৩ বিলিয়ন ডলারে। অন্যদিকে বেঙ্গালুরুর মালিকানা পরিবর্তন হয়েছে ১.৭৮ বিলিয়ন ডলারে। দুই ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয়েছে মোট প্রায় ৩.৪ বিলিয়ন ডলারে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার কোটি রুপির সমান। আইপিএলের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ক্লাবে জায়গা করে নিয়েছে রাজস্থান এবং বেঙ্গালুরু।

রাজস্থান এবং বেঙ্গালুরুর মালিকানা বদল থেকে আনুমানিক ১,৫৫০ কোটি থেকে ১,৫৮৩ কোটি রুপি পাবে বিসিসিআই। টাকার অঙ্কে যা প্রায় ২০০০ কোটি। কারণ আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বিক্রির ক্ষেত্রে ৫ শতাংশ ট্রান্সফার ফি ধার্য করা আছে—যা সরাসরি বোর্ডের তহবিলে জমা হয়। আইপিএলের সব দলের চুক্তিতেই এই ৫ শতাংশ ট্রান্সফার ফি অন্তর্ভুক্ত। কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হলেই বিসিসিআই আর্থিকভাবে লাভবান হয়। মালিকানা বদলের জন্য বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন বাধ্যতামূলক—যা পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।

এর আগে রাজস্থানের মালিক ছিল ইমার্জিং মিডিয়া ভেঞ্চারস; যার নেতৃত্বে ছিলেন মনোজ বাদালে। অন্যদিকে বেঙ্গালুরুর ১০০ শতাংশ মালিকানা কিনে নেওয়া হয়েছে ইউনাইটেড স্পিরিটস থেকে; যা দিয়াজিওর একটি সহযোগী প্রতিষ্ঠান।

আগামীকাল শনিবার শুরু হবে আইপিএলের ১৯ তম মৌসুম। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে সাইনরাইজার্স হায়দরাবাদ। দুই মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়াবে। ৩১ মে ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। আইপিএলের এবারের মৌসুম শেষেই রাজস্থান এবং বেঙ্গালুরুর মালিকানা হস্তান্তর চুক্তি কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১০

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১১

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১২

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৪

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৬

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৭

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৮

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৯

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

২০
X