স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন মাতাবেন যেসব তারকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ৪ অক্টোবর হতে যাচ্ছে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন একঝাঁক তারকা।

জি নিউজের প্রতিবেদনে জানা যায়, অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করবেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবান। সঙ্গে রয়েছেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। অনুষ্ঠান মাতাবেন রণবীর সিং এবং তামান্না ভাটিয়া। এর আগে বিশ্বকাপের থিম সংয়ে পারফর্ম করেছেন রণবীর।

বিশ্বকাপের প্রথম ম্যাচের টিকিট দিয়েই মাঠে গিয়ে উপভোগ করা যাবে এ অনুষ্ঠান। অনুষ্ঠান সফলভাবে আয়োজনে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে চলছে জোর প্রস্তুতি। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ৫ অক্টোবর শুরু হবে আসন্ন বিশ্বকাপের মাঠের লড়াই।

তবে অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি আইসিসি। অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসিসিআই ও আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি থাকবেন দশ দলের অধিনায়ক। এ দিনটিকে তাই বলা হচ্ছে ‘ক্যাপ্টেনস ডে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১০

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১১

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

১২

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১৪

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১৫

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৬

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৭

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১৮

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

১৯

‘স্বল্প সময়ে জনকল্যাণমুখী-সাহসী বাজেট দিয়েছে সরকার’

২০
X