কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার স্পিন অনুশীলনের ‘মেশিন’ বাংলাদেশে, দাম কত?

স্পিন বোলিং মেশিন। ছবি : সংগৃহীত
স্পিন বোলিং মেশিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন ব্যবহার শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৬ এপ্রিল) ইংল্যান্ড থেকে আনা এই বিশেষ মেশিনটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের স্কিল ক্যাম্পে প্রথমবার দেখা যায়।

এর আগে দেশে যে বোলিং মেশিনগুলো ব্যবহার করা হতো, সেগুলো মূলত পেস বোলিং অনুশীলনের জন্য ব্যবহৃত হতো। দ্রুতগতির বল কিংবা বাউন্সারের সঙ্গে মানিয়ে নিতে ব্যাটারদের প্রস্তুত করতেই এসব মেশিনের ব্যবহার ছিল বেশি। তবে এবার প্রথমবারের মতো স্পিন বোলিং অনুশীলনের জন্য আলাদা মেশিন যুক্ত হলো বিসিবির অনুশীলন সরঞ্জামে।

বিশ্বের কয়েকটি দেশে এই ধরনের মেশিনের ব্যবহার আগে থেকেই রয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে স্পিনার তুলনামূলক কম থাকায় ব্যাটারদের স্পিন খেলার অনুশীলনে এ ধরনের প্রযুক্তি কাজে লাগানো হয়।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।’

তিনি আরও জানান, মেশিনটি কিনতে প্রায় ১০ হাজার পাউন্ড ব্যয় হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।

মেশিনটির সুবিধা সম্পর্কে নাফিস বলেন, ‘এটা দিয়ে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার-তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X