স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে মুখ খুললেন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান | ছবি : সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের (জুলাই আন্দোলন) সময় নীরব থাকায় তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। তবে, দেরিতে হলেও জুলাই শহীদদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে জুলাই শহীদদের বিষয়ে তিনি জানিয়েছেন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। অপ্রত্যাশিত। তার মতে, প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রতিটি জীবনই অমূল্য।’

পাশাপাশি নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তার ভাষ্য, ‘আমি চাই প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক। কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়।’

উল্লেখ্য, ছাত্র-জনতার ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সময় কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন সাকিব। তবে, দেশের বাইরে থাকলেও তাকে আসামি করে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা করেছেন শহীদ রুবেলের বাবা।

এ ছাড়া আর্থিক অনিয়ম, শেয়ারবাজার কারসাজি ও দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে এবং কিছু ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে, যে কারণে ২০২৪ সালের অক্টোবর থেকে স্বদেশে ফিরতে পারেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১০

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১১

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১২

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৩

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৪

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৫

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৬

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৭

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৯

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

২০
X