স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : বিস্ফোরক স্বীকারোক্তি রিজওয়ানের

মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত
মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত

সময়টা মোটেও ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। বিগ ব্যাশ থেকে বাদ পড়েছিলেন। পাকিস্তান সুপার লিগেও ব্যাটে রান নেই। এবার কি তাহলে অবসরে? সংবাদ সম্মেলনে সেই প্রশ্ন উঠে আসতেই বিস্ফোরক স্বীকারোক্তি পাক তারকার। রিজওয়ানের মতে, পাকিস্তান দলে তার খেলার কোনও যোগ্যতাই নেই।

পিএসএলে রিজওয়ানের দল রাওয়ালপিন্ডিজ হেরেছে ৭ ম্যাচের ৭টিতেই। সম্প্রতি কোয়েটা গ্লাডিয়েটর্সের কাছে হারের পর উঠেছে তার অবসরের প্রসঙ্গ। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পান না বহুদিন। এবার তার স্বীকারোক্তি, এই ফর্মে তিনি দলে সুযোগ পাওয়ার একেবারেই যোগ্য নন। পিএসএলের ম্যাচ শেষে তিনি বলেন, ‘বিগ ব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন হচ্ছিল তখন পরিষ্কার বলেছিলাম আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। আমার পারফরম্যান্স সেরকম নয়। কিন্তু আমি সেই একই ব্যক্তি, আপনারা যাকে নিয়ে বলেছিলেন যে ছক্কা মারতে পারে না।’

তার সংযোজন, ‘আমি সৎ থাকতে চাই। আমরাও তো মানুষ। আমি নিজেই আপনাদের বলেছি যে ভুল করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি মনোবল হারিয়ে ফেলেছি। কিংবা আশা ছেড়ে ঘরে বসে থাকব। বা অবসর নিয়ে নেব। আমার মধ্যে ক্ষমতা থাকলে আমি নিশ্চয়ই সুযোগ পাব। যদি সেটা না হয়, তাহলে অধিনায়কদের বলেছি আমার পরিবর্তে অন্য কাউকে নিতে।’

পাকিস্তানের হয়ে ১০৬ টি-টোয়েন্টিতে রিজওয়ানের স্ট্রাইক রেট ১২৫। অন্যদিকে পিএসএলে ৭ ম্যাচে রান করেছেন মাত্র ১০৭। গড় ১৫.২৮, সর্বোচ্চ রান ৪১।

তবে, টি-টোয়েন্টিতে না হলেও টেস্ট বা ওয়ানডেতে নিয়মিত পাকিস্তানের হয়ে খেলে যাচ্ছেন দেশটির সাবেক এই অধিনায়ক। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছেন। তবে রান পাননি। দুইদিন আগে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে রিজওয়ানের নামও আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X