স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য রেকর্ড গড়ে যা বললেন সাকিব

সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০০ উইকেটের মাইলফলক থেকে কেবল দুই উইকেট দূরে ছিলেন সাকিব আল হাসান। চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম ম্যাচে এক উইকেট পাওয়ার পরই শুরু হয় মাইলফলক স্পর্শের অপেক্ষা। তবে পর্যাপ্ত বোলিং না পাওয়ায় সেই অপেক্ষা কেবল দীর্ঘতর হচ্ছিল। অবশেষে সিপিএলে নিজের ষষ্ঠ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসগড়া মাইলফলক স্পর্শ করলেন এই অলরাউন্ডার।

সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে খেলতে নামেন সাকিব। প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ম্যাচের ১৫তম ওভারে বল হাতে এসে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই স্পর্শ করেন ৫০০ উইকেটের অসাধারণ রেকর্ড।

এরপর থেমে থাকেননি সাকিব। ১৭তম ওভারে আবারও আঘাত হানেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে। কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে ফিরিয়ে নেন পরপর, সেইসঙ্গে ওভারটি শেষ করেন মাত্র ২ রান খরচ করে। মোট ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব।

অবিশ্বাস্য রেকর্ড গড়ে নিজের অনুভূতি প্রকাশ করেন সাকিব। জানান, অনেক পরিশ্রমের ফল এই রেকর্ড। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। অনেক লম্বা ক্যারিয়ার, যা অর্জন করতে পেরেছি তাতে আমি খুশি।’

ব্যাট হাতে পাচ্ছিলেন না রান। বল হাতেও সুযোগ মিলছিল কম। আর তাই কিছুটা হতাশা কাজ করছিল সাকিবের মধ্যে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত কয়েক ম্যাচে আমি বেশি বোলিং করতে পারিনি। তাই কিছুটা নার্ভাস ছিলাম। একই সঙ্গে খুব বেশি ওভার বোলিং না পাওয়ায় নেতিবাচকতাও কাজ করছিল। সাধারণত আমি আরও বেশি বোলিং করে থাকি। যখনই সুযোগ আসবে, অবদান রাখার চেষ্টা করব।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X