স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি রিজওয়ানের

মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত
মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত

পাকিস্তান দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া নতুন কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন এবং বোর্ডের কাছে জানতে চেয়েছেন—কেন তাকে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি দলে রাখা হচ্ছে না।

পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানায়, রিজওয়ান বোর্ডের কাছে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছেন। একই সঙ্গে তিনি আরও কিছু শর্ত দিয়েছেন, যা পূরণ না হলে চুক্তিতে সই করবেন না। তবে ওই অতিরিক্ত দাবিগুলোর বিস্তারিত কোনো প্রকাশনা এখনো জানায়নি।

রিজওয়ান বর্তমানে একমাত্র পাকিস্তানি ক্রিকেটার, যিনি এখনো কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি। কয়েক দিন পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে, এমন সময় এই ঘটনাকে ঘিরে পিসিবির ভেতরে নতুন সংকট তৈরি হয়েছে।

এই বছর মার্চের পর থেকে রিজওয়ানকে আর টি-টোয়েন্টি দলে দেখা যায়নি। তার মতোই আগেই বাদ পড়েছিলেন বাবর আজমও, যদিও সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে বাবরকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পিসিবি রিজওয়ানকে ওয়ানডে অধিনায়কত্ব থেকেও অবসর দেয়, তার স্থলাভিষিক্ত হন শাহিন শাহ আফ্রিদি। নির্বাচক কমিটি ও হোয়াইট-বল কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ তার অধিনায়কত্বে পাকিস্তান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল, যদিও চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় দলটি।

রিজওয়ান নেতৃত্ব দিয়েছিলেন ২০ ওয়ানডেতে, যেখানে পাকিস্তান জয় পেয়েছিল ৯টিতে এবং হেরেছিল ১১ ম্যাচে—তার জয়ের হার ছিল প্রায় ৪৫ শতাংশ।

পাকিস্তানের সংবাদমাধ্যমে আরেকটি বড় দাবি উঠেছে—রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরানো হয় বেটিং কোম্পানির প্রচারে অস্বীকৃতি জানানোর পর। অন্যদিকে সাবেক অধিনায়ক রশিদ লতিফের দাবি, রিজওয়ানকে সরানো হয়েছে কারণ তিনি প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

সব মিলিয়ে, পাকিস্তান ক্রিকেটে এখন এক নতুন অস্থিরতার সময় চলছে—যেখানে দেশের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় রিজওয়ান নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তার মুখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X