স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

রিজওয়ানের অধিনায়কত্ব হারানোর আসল কারণ ফাঁস!

মোহাম্মদ রিজওয়ান। ছবি: সংগৃহীত
মোহাম্মদ রিজওয়ান। ছবি: সংগৃহীত

টানা ব্যর্থতার কারণে অধিনায়কত্ব হারানোর শঙ্কায় ছিলেন মোহাম্মদ রিজওয়ান। অবশেষে সেই শঙ্কাই সত্য হলো। নেতৃত্ব হারিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। রিজওয়ানের অধিনায়কত্ব হারানোর পেছনের কারণ ফাঁস করে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

কেন রিজওয়ানকে সরানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছু বলেনি। তবে জানা গেছে, প্রধান কোচ মাইক হেসনের পরামর্শেই অধিনায়ক বদল করা হয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে, হেসন সম্পূর্ণ ধর্মীয় কারণে রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেন, ‘শুধু ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেওয়ায় রিজওয়ানকে সরিয়ে দেওয়া হলো। ইসলাম ধর্মাবলম্বীদের দেশে কি অন্য ধর্মের কাউকে অধিনায়ক করতে চাইছেন কোচ?’

লতিফের দাবি, দলের মধ্যে রিজওয়ান এমন একটি সংস্কৃতি তৈরি করতে চাইছিলেন যেখানে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে। সেটাই নাকি পছন্দ হয়নি কোচ হেসনের। এ প্রসঙ্গে লতিফ বলেন, ‘হেসনই অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের ড্রেসিংরুমে রিজওয়ান যে সংস্কৃতি নিয়ে আসতে চাইছিল সেটা ওর পছন্দ ছিল না। কেন সেটা কেউ বুঝতে পারছে না? হেসনের পাঁচ-ছয়জনের একটা দল রয়েছে। ওরা পাকিস্তানের সংস্কৃতি বদলাতে চাইছে। কই আমাদের সময় তো এমন কিছু হয়নি।’

এদিকে রিজওয়ানের পরিবর্তে ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। নতুন এই অধিনায়কের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শুরু হবে আগামী ৪ নভেম্বর।

মোহাম্মদ রিজওয়ান ২০টি ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেন যেখানে কেবল ৯টিতে জয়ের দেখা পায় পাকিস্তান। হেরেছে ১১টিতে, জয়ের হার মাত্র ৪৫ শতাংশ। ৩৩ বছর বয়সী রিজওয়ানকে ২০২৪ সালের ২৭ অক্টোবর পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১০

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১১

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১২

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৩

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৪

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

১৫

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

১৬

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১৭

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১৮

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১৯

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

২০
X