স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিকের ইতিহাস নতুন করে লিখলেন পাকিস্তানের রাজা

আলী রাজা। ছবি : এক্স
আলী রাজা। ছবি : এক্স

পাকিস্তান সুপার লিগে আজ করাচি কিংসের ‍মুখোমুখি হয় পেশোয়ার জালমি। আর এই ম্যাচেই হ্যাটট্রিক করেছেন পেশোয়ারের তরুণ পেসার আলী রাজা। এবারের আসরে যা প্রথম হ্যাটট্রিক। পেশোয়ার জালমির ইতিহাসেও প্রথম হ্যাটট্রিক এটা। শুধু তাই নয়? পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার অবিস্বরণীয় কীর্তিটাও এখন আলী রাজার।

১৮ বছর ৩৫ দিন বয়সে এই স্বাদ পেলেন রাজা। পুরুষদের টি-টোয়েন্টিতে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে কম বয়সে হ্যাটট্রিক করতে পারেননি আর কেউ। পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে তার আগে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ডটা এতদিন মোহাম্মদ হাসনাইনের দখলে ছিল। পাকিস্তানের হয়ে ১৯ বছর ১২৩ দিন বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন তিনি। এছাড়া, ২০ বছর ১৬৭ দিন বয়সে হ্যাম্পশায়ারের হয়ে হ্যাটট্রিক করার নজির গড়েছিলেন পাকিস্তানে আরেক তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

আজ আফ্রিদি-হাসনাইনদের ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আলী রাজা। টস হেরে ব্যাটিংয়ে নেমে করাচি কিংস শুরুটা বেশ ভালোই করেছিল। ওপেনার ডেভিড ওয়ার্নার ১১ রান করে আলী রাজার বলে বোল্ড হলেও জেসন রয় অন্যপ্রান্ত থেকে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। নিজের নবম পিএসএল ফিফটি তুলে নিয়ে রয় খেলেন ৫১ বলে ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১১টি চার ও ২টি ছক্কার মার।

মাঝপথে আজম খান ১৯ বলে ৩৫ রানের এক ক্যামিও ইনিংস খেলে দলের রানকে ১৫০’র গণ্ডি পার করান। ইনিংসের শেষ ওভারে আসল চমক দেখান তরুণ পেসার আলী রাজা। ওভারের চতুর্থ বলে খন্দকার শাহ হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন। পঞ্চম বলে শহীদ আজিজকে আউট করার পর শেষ বলে হাসান আলীকে শূন্যরানে বিদায় করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আলী রাজা। আর করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।

পিএসএলের ইতিহাসের প্রথম হ্যাটট্রিককারী বোলার ছিলেন মোহাম্মদ আমির। ২০১৬ সালে করাচির কিংসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন তিনি। আর এখন পর্যন্ত পিএসএলে হ্যাটট্রিক হয়েছে সাতবার। এর মধ্যে পাঁচজন পাকিস্তানি বোলার, দুইজন বিদেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১০

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১১

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১২

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৩

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৪

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১৫

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১৬

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৭

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৮

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৯

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

২০
X