স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

একদিনে উঠল ৯৮৬ রান, এজন্যই কি আইপিএল নাম্বার ওয়ান

শতরানের পর বৈভব ও রাহুলের উদযাপন। ছবি : সংগৃহীত
শতরানের পর বৈভব ও রাহুলের উদযাপন। ছবি : সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল যে ক্রিকেটকে এতোটাই বদলে দেবে তা কে ভাবতে পেরেছিল! কিন্তু ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন তো এসেছেই, আইপিএলের হাত ধরে ক্রীড়াজগতের সবচেয়ে অর্থকরি খেলাগুলোর একটায় পরিণত হয়েছে ভারতের ঘরোয়া এই আসরটি। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ও জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল।

ক্রিকেট দুনিয়ায় আইপিএল কেন এক নম্বর? তা শনিবার আরও একবার দেখার সুযোগ পেল ভক্ত-সমর্থকরা। আইপিএল মানেই চার-ছক্কার ঝড়, ব্যাটারদের সামনে বোলারদের অসহায় আত্মসমর্পন। তবে শনিবার বোলারদের ওপর ঝড়টা গেছে একটু বেশিই। আইপিএলে এর আগে কখনও এমন দিন দেখেনি ভক্তরা। এদিন দুই ম্যাচ মিলিয়ে স্কোরবোর্ডে জমা হয় ৯৮৬ রান।

আইপিএলের আগের ১৮ মৌসুমে এক দিনে এত রান হয়নি। এর আগে এক দিনে সর্বোচ্চ রান হয়েছিল ১৭ তম মৌসুমে। ২০২৪ সালের ২৭ এপ্রিল দুই ম্যাচে উঠেছিল ৮৯৯ রান। শনিবার দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে সে রেকর্ড ভেঙেছে। রানবন্যার দিনে ম্লান হয়েছে সূর্যবংশীর সেঞ্চুরি।

হায়দরাবাদের কাছে ৫ উইকেটে হেরেছে রাজস্থান। সূর্যবংশীর সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি পেয়েছিল তারা। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করা এই ওপেনার আউট হওয়ার আগে খেলেন ১০৩ রানের ইনিংস। তার ৩৬ বলের সেঞ্চুরিটা আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম। এর আগে গত মৌসুমে সূর্যবংশীর করা ৩৫ বলের সেঞ্চুরি এখনো দুই নম্বরে আছে; যা ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম। তালিকায় সবার ওপরে আছেন ক্রিস গেইল। ২০১৩ সালে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক মারকুটে ব্যাটার।

আরেক ম্যাচে দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে পাঞ্জাব। ৭ বল হাতে রেখে দিল্লির করা ২৬৪ রান টপকে যায় তারা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডও ছিল পাঞ্জাবের। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

দিল্লিকে পাহাড়সহ সংগ্রহ এনে দিতে ৬৭ বলে ১৫২ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটা সর্বোচ্চ রানের ইনিংস; সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। রাহুলের রেকর্ড সেঞ্চুরি বৃথা গেছে পাঞ্জাবের প্রভসিমরান সিং (২৬ বলে ৭৬) এবং শ্রেয়াশ আইয়ারের (৩৬ বলে ৭১ রান) ফিফটিতে।

লোকেশ রাহুল আর বৈভব সূর্যবংশীর দুই সেঞ্চুরী ছাড়াও এদিন অর্ধশতক হয়েছে পাঁচটি। অর্ধশতক হাঁকানো সেই পাঁচ ব্যাটার হলেন নীতিশ রানা (৪৪ বলে ৯১), প্রভসিমরান সিং (২৬ বলে ৭৬), ইষান কিষান (৩১ বলে ৭৪), শ্রেয়াশ আইয়ার (৩৬ বলে ৭১ রান) এবং অভিষেক শর্মা (২৯ বলে ৫৭)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১০

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১১

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১২

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৩

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৪

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৫

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৬

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৭

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৮

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৯

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

২০
X