শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এক ম্যাচে ৫২৯ রান, নতুন বিশ্বরেকর্ড দেখল টি-টোয়েন্টি ক্রিকেট

শুরু থেকেই দুর্দান্ত খেলেছে পাঞ্জাবের খেলোয়াড়রা। ছবি : আইপিএল
শুরু থেকেই দুর্দান্ত খেলেছে পাঞ্জাবের খেলোয়াড়রা। ছবি : আইপিএল

এক ম্যাচে ৫২৯ রান! ২৬৪ রান তাড়া করে জয়। হ্যাঁ, অবিশ্বাস্য এই কীর্তিই আইপিএলে আজ দেখার সুযোগ পেলেন ভক্ত-সমর্থকরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন নজির গড়ল পাঞ্জাব কিংস। যা আইপিএল ইতিহাসে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটেই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড। এর ফলে ভেস্তে গেল কেএল রাহুলের দুর্দান্ত অপরাজিত ১৫২ রানের ইনিংসও।

শনিবার (২৫ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ২৬৪ রান। ওপেনার রাহুল ৬৭ বলে ১৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা তার আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর এবং টুর্নামেন্টে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

তবে এত বড় লক্ষ্যও তাড়া করতে পিছপা হয়নি পাঞ্জাব। দলের ওপেনার প্রিয়াংশ আরিয়া (১৭ বলে ৪৩) এবং প্রাভসিমরন সিং (২৬ বলে ৭৬) শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দিল্লির বোলারদের চাপে ফেলে দেন। পাওয়ারপ্লেতেই ১০০ রান তুলে ম্যাচের ভিত গড়ে দেয় পাঞ্জাব।

পরবর্তীতে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৭১ রানের কার্যকর ইনিংস খেলেন। তাকে দারুণভাবে সঙ্গ দেন নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিং। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। সেইসঙ্গে সর্বোচ্চ রান তাড়ায় নিজেদেরই রেকর্ড ভাঙল পাঞ্জাব। এর আগে, ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬১ রান তাড়া করে জিতেছিল দলটি।

৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে পাঞ্জাব কিংস। সাত ম্যাচে ছয় জয় তাদের। কেকেআরের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই : মান্না 

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ভৈরব থানার ওসি প্রত্যাহার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১০

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

১১

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

১২

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

১৩

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

১৪

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

১৫

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

১৬

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

১৮

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১৯

দেশে ফের ভূমিকম্প

২০
X