স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ধোনি-রায়নার রেকর্ড ভেঙে সাঞ্জুর নতুন ইতিহাস

সাঞ্জু স্যামসন। ছবি : সংগৃহীত
সাঞ্জু স্যামসন। ছবি : সংগৃহীত

শুরুটা তেমন ভালো না হলেও ছন্দে ফিরতে খুব বেশি সময় নেননি সাঞ্জু স্যামসন। চেন্নাই সুপার কিংসের হয়ে এই মৌসুমে ইতোমধ্যেই দুটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে দলকে ভরসা দিয়েছেন। তবে রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে আউট হয়েছেন মাত্র ১৫ বলে ১১ রান করে। আর এই ছোট ক্যামিওতেই গড়ে ফেললেন নতুন ইতিহাস। আইপিএলে সর্বকালের রেকর্ডের তালিকায় টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনি-সুরেশ রায়নাদের। সেইসঙ্গে এবি ডি ভিলিয়ার্সদের সঙ্গে এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন।

আজ গুজরাটের বিপক্ষে ১১ রানের ছোট ইনিংসেই বড় মাইলফলক ছুঁয়ে ফেলেন স্যামসন। আইপিএল ক্যারিয়ারে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। গোটা বিশ্বে দশম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ১৮০ ইনিংসে মোট ৩৫৫৫ বল সময় নিলেন এই রানে পৌঁছাতে। এর ফলে গড়লেন নতুন রেকর্ড। দ্রুততম ৫০০০ রান পূর্ণ করলেন সাঞ্জু।

এতদিন এই রেকর্ড ছিল সুরেশ রায়নার দখলে। ৩৬২০ বল লেগেছিল তার। সাঞ্জু টপকে গেলেন কেএল রাহুল ও মহেন্দ্র সিং ধোনিকেও। সব মিলিয়ে তিনি তৃতীয় দ্রুততম। তার আগে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড ওয়ার্নার। ইনিংসের হিসেবে সপ্তম দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫০০০ রান পূর্ণ করলেন সাঞ্জু।

শুধু তাই নয় আইপিএলে ৫ হাজারের বেশি রান করা ভারতীয়দের মধ্যে সাঞ্জুর স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি। ১৪০.৫৯ স্ট্রাইক রেটে খেলে এই মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। এই কীর্তিতে নিজেকে এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন চেন্নাইয়ের এই তারকা ব্যাটার। তার উপরে রয়েছেন কেবল এবি ডি ভিলিয়ার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এই বাজেট মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন 

১০

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল, ছাড় পাননি নেইমাররাও!

১১

সিম-লাইসেন্সে কর প্রত্যাহার, সেবা খাতে কর কমানোর প্রস্তাব

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

১৩

দলীয় নিষ্ক্রিয়তায় পদ হারালেন বিএনপি নেতা

১৪

ফুটবলের উৎসব ফিরেছে, ফেরেনি কারিনা

১৫

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস

১৬

সদরঘাট লঞ্চ ট্র্যাজেডি  / বেঁচে যাওয়া সেই রুবার কোলজুড়ে জন্ম নিল পুত্র সন্তান  

১৭

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

১৮

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

১৯

প্রবাসী কার্ডের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

২০
X