স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৪:১৪ পিএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাই হয়ে যাচ্ছিল আড়াই কোটির ঘড়ি, যেভাবে বাঁচালেন রোহিত শর্মা

ভক্তের আবদার মেটাতে গিয়ে বিপাকে পড়েছিলেন রোহিত। ছবি : সংগৃহীত
ভক্তের আবদার মেটাতে গিয়ে বিপাকে পড়েছিলেন রোহিত। ছবি : সংগৃহীত

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় পার করছেন রোহিত শর্মা। আইপিএলের মাঝেই এক ভক্তের আবদার মেটাতে গিয়ে বিপাকে পড়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই অধিনায়ক। তার হাতের ঘড়ি ছিনতাই করার চেষ্টা করা হয়েছিল।

ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের গাড়িতে বসে কয়েক জন ভক্তের সঙ্গে কথা বলছেন রোহিত। ভক্তদের উদ্দেশে হাতও নাড়ছিলেন। হাসি মুখে এক জনের সেলফি তোলার আবদারও রাখেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিন্তু সেই সময়ই ঘটে বিপত্তি।

সেলফি তোলার বাহানায় গাড়ির খুবই কাছে চলে যায় এক ভক্ত। রোহিত ছবি তোলার জন্য মোবাইলের দিকে তাকানোর সময় সেই ভক্ত তার হাতে থাকা আড়াই কোটি টাকার রোলেক্স জিরাফ ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন রোহিত।

এই ঘটনায় ক্ষুব্ধ রোহিতকে কিছু বলতেও দেখা যায় সেই ভক্তকে। তারপর বিরক্তি নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ির জানালা বন্ধ করে দেন।

চলমান আইপিএলে পাঁচটি ম্যাচ খেলেছেন রোহিত। যেখানে তিনি রান করেছেন মোট ২২১। তার ব্যাটিং গড় ৫৫.২৫। এই সময়ে ব্যাটিং করেছেন ১৭৪.০১ স্ট্রাইক রেটে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১০

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১১

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১২

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৩

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৫

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৬

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৭

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৮

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

২০
X