স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশের টানা তৃতীয় হার

কোহলির শতকে হেসে খেলে জিতল ভারত। ছবি : সংগৃহীত
কোহলির শতকে হেসে খেলে জিতল ভারত। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের শুরুটা হয়েছিল দুর্দান্ত। আফগানিস্তানকে উড়িয়ে শুরু করা টাইগারদের অবশ্য পরের গল্প হতাশার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে হার দিয়ে শুরু এরপর নিউজিল্যান্ডের পর আজকের ম্যাচে ভারতের কাছেও পরাস্ত হয়েছে সাকিববিহীন বাংলাদেশ দল। স্বাগতিক ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। টাইগারদের করা ২৫৬ রানের টার্গেট কোহলির শতকে প্রায় ৮ ওভার হাতে রেখে হেসে খেলে জিতেছে ভারত।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছিল বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেয়েছিলেন লিটন ও তামিম। জবাবে খেলতে নেমে ৪১ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান করেছেন কোহলি। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

২৫৭ রানের টার্গেটে ভারতের শুরুটা হয় দুর্দান্ত। নিষ্প্রাণ উইকেটে নাসুম-শরীফুলদের কচু কাটা করে প্রথম দশ ওভারেই ৬৩ রান তুলে ফেলে রোহিত শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটি। এই বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত অবশ্য বাংলাদেশের বিপক্ষে ৫০ করতে পারেননি। হাসান মাহমুদের শর্ট বলে ৪৮ রানে ডিপ স্কয়ারে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর শুভমান গিল ও বিরাট কোহলি মিলে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান।

ডেঙ্গুর কারণে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে না থাকা শুভমান গিল পেলেন ফিফটির দেখা। শরীফুলের বলে অফ সাইড থেকে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২০তম ওভারে এই ওপেনারকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। যেখানে বড় কৃতিত্ব আছে মাহমুদউল্লাহর। ডিপ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে গিলের ব্যাট থেকে এসেছে ৫৫ বলে ৫৩ রান।

এরপর কোহলির সাথে যোগ দেন শ্রেয়াস আইয়ার। তবে বেশিক্ষন ক্রিজে থিতু হতে পারেননি শ্রেয়াস। ১৯ রানে মিরাজের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। বাংলাদেশের সর্বশেষ সাফল্য অতটুকুই। এরপর বাকি ম্যাচজুড়ে শুধুই কোহলি শো। দুর্দান্ত এক শতক হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে ভেড়ান এই তারকা ব্যাটার। এক সময় মনে হচ্ছিল তার শতক হাতছাড়া হয়ে যাবে কিন্তু ঠিকই শতক নিয়েই মাঠ ছাড়েন ক্রিকেটের সেরা এই ব্যাটার। তিন অঙ্ক ছুঁতে সবমিলিয়ে খরচ করেছেন ৯৭ বল। শেষ পর্যন্ত তার অপরাজিত সেঞ্চুরিতে ৫১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এর আগে টস জিতে পুনের ব্যাটিং বান্ধব উইকেট ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনজুরিতে সাকিব আল হাসান না থাকায় টপ অর্ডারের ওপর প্রত্যাশার চাপ বাড়ে। ওই চাপ দারুণভাবে সামলান তরুণ তানজিদ তামিম ও লিটন দাস। তারা ৯৩ রানের জুটি দেন। তানজিদ ক্যারিয়ারের প্রথম ফিফটি করেই আউট হন। ৪৩ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৫১ রান করেন।

পরের ৪০ রানে আরও তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ব্যর্থ হয়ে ফিরে যান নাজমুল শান্ত (৮) ও মেহেদী মিরাজ (৩)। দল যে লিটন দাসে আশা দেখছিল তিনি ৮২ বলে সাতটি চারের শটে ৬৬ রান করে আউট হন। এরপর দলকে জুটি দেওয়ার চেষ্টা করে আউট হন তাওহিদ হৃদয়। তিনি ৩৫ বল খেলে মাত্র ১৬ রান করেন। সেট হওয়া মুশফিক ৪৬ বলে ৩৬ ও মাহমুদউল্লাহ ৩৬ বল খেলে তিনটি করে চার ও ছক্কায় ৪৬ রান করলে ৮ উইকেটে ২৫৬ রান তুলতে পারে বাংলাদেশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৩

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৫

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৬

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৯

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

২০
X