স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাক্সওয়েল তাণ্ডবে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৯৯

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৯৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখিয়ে চলমান বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলেন বাঁহাতি অজি ব্যাটার। আর এইডেন মার্করামকে পেছনে ফেলে প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান অজি অলরাউন্ডার।

বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ার্নার-ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। ডাচ বোলারদের কচুকাটা করে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। এছাড়া ওয়ার্নার ১০৪ রান করেন।

ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল অনেক ক্রিকেট রথী-মহারথীরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে তুলে নিয়েছে রোমাঞ্চকর দুই জয়।

নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে দলীয় ২৮ রানে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার মিচেল মার্শকে হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় জুটিতে ১৩২ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের ৩১তম ফিফটিতে ৯টি চার ও ১টি ছক্কা ৭১ রানে আউট হন স্মিথ।

পাকিস্তানের পর ডাচদের বিপক্ষেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান ওয়ার্নার। মাত্র ৯১ বলে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ওপেনার। বিশ্বকাপের ইতিহাসে ৬টি সেঞ্চুরিতে ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে ছুঁয়েছেন ওয়ার্নার। তার সামনে আছেন ৭ সেঞ্চুরি করা রোহিত শর্মা।

লোগান ভ্যান বিকের বলে সাজঘরে ফেরার আগে করেছেন ৯৩ বলে ১০৪ রান। এরপর ডাচ বোলারদের ওপর তাণ্ডব চালান হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে ৯টি চার ও ৮টি ছক্কায় বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকড গড়েন এই অজি অলরাউন্ডার। তার ঝোড়ো ইনিংসে ভর করে ৩৯৯ রানে থামে অস্ট্রেলিয়া। ডাচদের হয়ে ভ্যান বিক সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১০

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১১

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১২

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৩

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৪

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৫

গাছা থানার ওসি প্রত্যাহার

১৬

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

১৭

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন যে ৭ তারকা

১৮

দেশের শিক্ষাব্যবস্থা ৫৪ বছর ধরে রিভার্স গিয়ারে চলেছে: শিক্ষামন্ত্রী

১৯

বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষে আর্জেন্টিনা, অপটার নতুন ভবিষ্যদ্বাণী

২০
X