স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

কেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিল পাঞ্জাব, কারণ জানালেন কোচ

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

চলতি মৌসুমে আইপিএলে নিলামের আগেই নজর কেড়েছে ট্রেড ডিল নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর চমক। চেন্নাই ছেড়ে রাজস্থানে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। অন্যদিকে সঞ্জু স্যামসন যোগ দিয়েছেন চেন্নাইতে। আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসি, রাচিন রবীন্দ্রদের মতো তারকা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে তাদের দল। সেই তালিকায় নাম রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলেরও। তাকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব কিংস। অজি তারকাকে ধরে না রাখার কারণ জানিয়েছে পাঞ্জাব কোচ রিকি পন্টিং।

গত মৌসুমে ৪.২ কোটি টাকা দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। টি-টোয়েন্টি ফরম্যাটে ঝড়ো ইনিংস খেলার জন্য পরিচিত তিনি। কিন্তু পাঞ্জাবের জার্সিতে নজর কাড়তে পারেননি গেল আইপিএলে। ছয় ইনিংসে করেছিলেন মাত্র ৪৮ রান। দলের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হন তিনি।

ম্যাক্সওয়েলকে নিয়ে রিকি পন্টিং বলেন, ‘ওর প্রতি আমাদের ভালোবাসা সবসময়েই থাকবে। তবে গত মৌসুমে তার থেকে যা চাওয়া হয়েছিল সেটা পায়নি দল। তাই এই মৌসুম শুরু আগে আমাদের মনে হয়নি প্রথম একাদশে সুযোগ পাবেন ম্যাক্সওয়েল। তাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আন্তর্জাতিক ক্রিকেটেও সম্প্রতি খুব একটা ভালো ছন্দে নেই ম্যাক্সওয়েল। চোটের জন্য বারবার বাধা পড়েছে ক্যারিয়ারে। আসন্ন আইপিএলে তার দল পাওয়া কিছুটা হলেও কঠিন। তবে শুধু ম্যাক্সওয়েলই নন, আরও চার ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব। এই তালিকায় আছেন জশ ইংলিশ, অ্যারন হার্ডি, কুলদীপ সেন এবং প্রবীণ দুবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১১

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১২

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৩

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৫

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৬

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৭

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৮

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৯

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

২০
X