স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০১:২৯ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লির ভয়াবহ বায়ুদূষণে পণ্ড হওয়ার শঙ্কায় বাংলাদেশের ম্যাচ

অরুণ জেটলি স্টেডিয়াম। ছবি: সংগৃহীত
অরুণ জেটলি স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের ৩৮তম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর আড়াইটাতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তবে ম্যাচটি হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারতের রাজধানীতে উচ্চমাত্রার বায়ুদূষণে খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ক্রিকেট বিশ্বকাপের লড়াই মাঠে গড়ানো অনিশ্চিত করে দিয়েছে।

ভারতের রাজধানীজুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় দুই দলই তাদের ডাক্তারদের পরামর্শের পরে শুক্রবার বিকেলে তাদের অনুশীলন বাতিল করতে বাধ্য হয়।

শ্রীলঙ্কা দল শনিবার হোটেলে থাকার সিদ্ধান্ত নেয় যদিও বাংলাদেশ দল সন্ধ্যায় প্রাক্তন ফিরোজ শাহ কোটলায় মুখে মাস্ক পরে প্রশিক্ষণের চেষ্টা করেছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, সোমবার (৬ নভেম্বর) টানা পঞ্চমদিনের মতো দিল্লির বাতাসের মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ‘গুরুতর’ মাত্রায় রয়েছে। শহরটিতে গড় একিউআই রেকর্ড করা হয়েছে ৪৮৮। আইসিসির গাইডলাইন অনুসারে ২০০ এর নিচে একিউআই থাকলে সেটি খেলার জন্য নিরাপদ বলে বিবেচিত হবে।

এদিকে রবিবার সকালে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিকেবি) অনুসারে একিউআই দাঁড়ায় ৪৫৭ তে এবং দিল্লির জন্য বৃহস্পতিবার থেকে রিডিং ৫০০ স্কেলে ৪০০ মার্কের ওপরে রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এটি গুরুতর পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে।

অবশ্য আইসিসি জানায় ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত খেলার নির্ধারিত দিনে নেওয়া হবে যখন ম্যাচ অফিসিয়ালরা বাতাসের গুণমান মূল্যায়ন করবেন।

আইসিসির প্লেয়িং কন্ডিশনের অনুচ্ছেদ ২.৮ বলে: “যদি যে কোনো সময়ে আম্পায়াররা একত্রে সম্মত হন যে মাঠের অবস্থা, আবহাওয়া বা আলো, বা অন্য কোনো পরিস্থিতি বিপজ্জনক বা অযৌক্তিক, তারা অবিলম্বে খেলা স্থগিত করবে, বা খেলা শুরু করতে দেবে না অথবা পুনরায় শুরু করতে দেবে না”

এদিকে দূষণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় দিল্লিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব স্কুল আগামী ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির স্কুলগুলো বন্ধ রাখা বাধ্যতামূলক না হলেও অনলাইনে পাঠদানের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও নির্মাণ ও যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছে দিল্লি সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X