কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:৩৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৪ মামলা

ডিএমপি ট্রাফিক মামলা
ডিএমপি লগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৮ আগস্ট) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপি জানায়, এই অভিযানে একদিনেই ২ হাজার ২৬৪টি মামলা হয়েছে। এ সময় ৩৯০টি গাড়ি ডাম্পিং এবং ১১৮টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আইন মানার প্রবণতা বাড়াতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

এদিকে র‌্যাব জানায়, ৫ আগস্ট-পরবর্তী লুট হওয়া প্রায় দেড় হাজার অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গত বছরের গণঅভ্যুত্থানের পর থানা ও স্টেশনগুলো ফেলে পালিয়েছিলেন পুলিশ সদস্যরা। এ সময় এসব অস্ত্র লুট হয়েছিল। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের দাবি, লুট হওয়া এসব অস্ত্র কয়েকটি হাত বদল হয়েছে। ফলে অস্ত্রগুলো উদ্ধারে বেগ পেতে হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, কয়েকটি হাত বদলের মাধ্যমে এসব অস্ত্র অপরাধীদের কাছে চলে গেছে। নির্বাচন সামনে রেখে অনেকে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

র‍্যাব-২-এর উপ-অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ জানিয়েছেন, সম্প্রতি লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী নিরলস অভিযান চালিয়ে যাচ্ছে। যদিও এটি একটি চ্যালেঞ্জিং কাজ, তবে তিনি আশা প্রকাশ করেন- বর্তমান তৎপরতায় অস্ত্রগুলো পুনরুদ্ধার সম্ভব হবে। এ ছাড়া মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চলমান অপরাধ প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ক্যাম্পের পরিচিত মাদক কারবারি বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও, তারা জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে জানান ওয়াদুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X