শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিজস্ব টয়লেট নিয়ে যান পুতিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীরা প্রায়ই বিভিন্ন কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন। এবার তারা আলোচনায় এসেছেন অদ্ভুত এক কারণে। জানা গেছে, পুতিনের নিরাপত্তাকর্মীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কা শীর্ষ সম্মেলনে টয়লেট স্যুটকেস বহন করে নিয়ে যান। খবর দ্য ইকোনমিক টাইমস।

রাশিয়ার প্রেসিডেন্টের শারীরিক অবস্থা গোপন রাখার লক্ষ্যে তার দেহরক্ষীরা এই ব্যাগ বা ভ্রাম্যমাণ টয়লেট বহন করেন বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ইউএসের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিদেশি শক্তিরা যাতে পুতিনের স্বাস্থ্য সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে না পারেন, সে জন্য এই অস্বাভাবিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

দ্য এক্সপ্রেস ইউএস বলেছে, প্রেসিডেন্ট পুতিন বিদেশ সফরে গেলে দেহরক্ষীরা তার মল সংগ্রহ করে তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান।

ইউক্রেন যুদ্ধের অবসানে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আলাস্কা সফরে পুতিনের দেহরক্ষীরা সব সময়ই তার চারপাশে অবস্থান করেন। প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তা নিশ্চিত ও রুশ গোয়েন্দা তথ্য রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেন তারা।

ফরাসি সংবাদমাধ্যম প্যারিস ম্যাচের অনুসন্ধানী সাংবাদিক রেজিস জেন্টে ও মিখাইল রুবিনের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ইউএস বলেছে, রাশিয়ার ফেডারেল প্রোটেকশন সার্ভিসের (এফপিএস) সদস্যরা প্রেসিডেন্ট পুতিনের মলমূত্র বিশেষ ব্যাগে সংরক্ষণ এবং নির্দিষ্ট ব্রিফকেসে বহন করেন।

প্রতিবেদনে বলা হয়, রুশ নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক বছর ধরেই পুতিনের বিদেশ সফরে এই পদক্ষেপ গ্রহণ করে আসছেন। ২০১৭ সালের মে মাসে প্রেসিডেন্ট পুতিনের ফ্রান্স সফরের সময়ও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিদেশি শক্তিরা যাতে পুতিনের মানববর্জ্যের নমুনা নিয়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য না পান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

সাংবাদিক ফরিদা রুস্তামোভা বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সফরের সময়ও এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভিয়েনা সফরে পুতিনের দেহরক্ষীরা তার জন্য ভ্রাম্যমাণ টয়লেট ব্যবহার করেছিলেন।

দ্য এক্সপ্রেস ইউএস বলেছে, ‌‌‘১৯৯৯ সালে রাশিয়ার ক্ষমতায় আসার পর থেকেই পুতিন এ অভ্যাস বজায় রেখেছেন।’

৭২ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের জল্পনা রয়েছে। এমন জল্পনার মাঝে তার বিদেশ সফরে ভ্রাম্যমাণ টয়লেট সঙ্গে করে নিয়ে যাওয়ার এই খবর এসেছে।

গত বছরের নভেম্বর কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে পুতিনকে পা নাড়াতে দেখা যাওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়। দ্য এক্সপ্রেস ইউএস বলেছে, এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারকিনসন্স রোগের মতো কোনও স্নায়বিক সমস্যার উপসর্গ হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসক বব বেরুখিম।

২০২৩ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সময়ও পুতিনকে তার আসনে কাঁপতে দেখা যায়।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১০

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১১

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১২

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৩

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৪

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৫

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৭

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৮

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৯

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

২০
X