বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

খাবারে বিষক্রিয়া, বন্ধ হলো রণবীরের সিনেমার শুটিং

রণবীর সিং । ছবি : সংগৃহীত
রণবীর সিং । ছবি : সংগৃহীত

চলতি বছর ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হওয়ার কথা রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের। তবে এরই পাওয়া গেল দুঃসংবাদ। হঠাৎ করেই বাতিল করা হয় এ সিনেমার শুটিং।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, লাদাখের লেহ-তে চলছিল ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং। সে সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন ছবির টিমের প্রায় ১২০ জন। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তারা।

গত ১৭ আগস্ট, খাবার খাওয়ার পর শুরু হয় সিনেমার শুটিং। তার কিছুক্ষণ পর শুটিং সেটে অবস্থানরত সকলের অবস্থা খারাপ হতে শুরু করে। প্রথমে পেটে ব্যথা শুরু হয় এরপর বমি বমি ভাব, মাথা যন্ত্রণার মতো একাধিক উপসর্গ দেখা যায়।

পরে দ্রুত সবাইকে ‘সজল নারবু মেমোরিয়াল’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৬০০ জন ওই খাবার খেয়েছিলেন। তবে তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ১২০ জন। শুধু তাই নয়, কেউ কেউ নাকি হৃদরোগজনিত সমস্যার সম্মুখীনও হন।

জানা গেছে, শুটিং সেটে যে খাবার পরিবেশন করা হয়েছিল, তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। কী থেকে সংক্রমণ হলো, খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে রণবীরের ‘ধুরন্ধর’-এর ফার্স্ট লুক। চলচ্চিত্রটি পরিচালনা করছেন পরিচালক আদিত্য ধর। রণবীরের পাশাপাশি সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপালের মতো তারকাদের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X