পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কম্পিউটারের জন্য নিখোঁজ, ১০ দিনেও মেলেনি রাকিবের সন্ধান

নিখোঁজ শিক্ষার্থী রাকিব। ছবি : কালবেলা
নিখোঁজ শিক্ষার্থী রাকিব। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন রাকিব নামে এক কলেজশিক্ষার্থী।

গত শনিবার (৯ আগস্ট) থেকে ওই কলেজশিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তিনি রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থী রাকিব উপজেলার অন্নদানগর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

রাকিবের বাবা আবু বক্কর সিদ্দিক জানান, সম্প্রতি রাকিব কম্পিউটার কিনে দেওয়া বা বিকল্প হিসেবে এক লাখ টাকা দেওয়ার জন্য জোরাজুরি করেন। তিনি ছেলেকে আশ্বস্ত করেন যে এইচএসসি পরীক্ষার পর কম্পিউটার কিনে দেবেন। কিন্তু রাকিব বাবার কথায় রাজি না হয়ে সেদিন রাত আনুমানিক ৮টার দিকে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছেন না। এতে তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন।

এ ঘটনায় রাকিবের বাবা গত ১০ আগস্ট পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, আমরা নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X