বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ  

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

ভারতে এক প্রকার দুঃস্বপ্নের বিশ্বকাপই পার করছে বাংলাদেশ। এরই মধ্যে সাত ম্যাচ খেলে ফেলা বাংলাদেশ দলের জয় মাত্র একটিতে। ছয় পরাজয়ের পর বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দিল্লিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেমিফাইনালের দৌড় থেকে এরই মধ্যে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের বর্তমান পরিস্থিতিতে তাই এই ম্যাচের কোনো গুরুত্বই নেই। গুরুত্ত্বহীন এই ম্যাচেও লড়াই করতে হবে বাংলাদেশকে। কারণ এই ম্যাচ হেরে গেলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারাবে বাংলাদেশ।

২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশকে এজন্য জিততে হবে শেষ দুই ম্যাচেই। তবে মাঠে নামার আগে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের রেকর্ড আত্মবিশ্বাস যোগাবে না বাংলাদেশ দলকে। এখন পর্যন্ত বিশ্বকাপের আসরে চারবারের দেখাতে বাংলাদেশের জয় নেই একটিতেও। দুই দলের অতীত পরিসংখ্যানও শ্রীলঙ্কার পক্ষে কথা বলছে। এ্রখন পর্যন্ত ৫৩ ম্যাচে সাক্ষাতে ৪২ ম্যাচে জয় পায় শ্রীলংকা। ৯টিতে জয় পায় বাংলাদেশ। ২ ম্যাচে কোনো ফল হয়নি।

তবে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজ দেশের বিপক্ষে জিততে বেশ আত্মবিশ্বাসী। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেন, 'আমাদের খেলতে হবে নিজের সেরাটাই। পিচ ও মাঠ দারুণ, যে মাঠগুলোতে খেলছি এরমধ্যে এটাই হয়তো সেরা।'

তবে আজকের ম্যাচে পেস দিয়ে নয় বরং স্পিনেই নাকি ঘায়েল করার কৌশল এঁটেছেন বাংলাদেশের কোচ হাথুরু। সেটি সত্যি হলে, একাদশে তিন পেসারের পরিবর্তে দুজনকে দেখা যেতে পারে। আর একাদশে নাসুম আহমেদের অন্তর্ভুক্ত হতে দেখা যেতে পারে।

লিটন দাসের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যাবে তানজিদ তামিমকেই। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। শুরুর এই চারজনই এবারের বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তামিমের একটি আর লিটনের দুইটি অর্ধশতক থাকলেও তা দলকে জয় এনে দিতে পারেননি।

পাঁচে এখন পর্যন্ত বিশ্বকাপে ব্যর্থ তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম আর সাতে মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান অনেকটা নিশ্চিত। দলে রানের ধারাবাহিকতা বিবেচনায় এখানেই বেশি আস্থা। আটে মেহেদী হাসান মিরাজ খেলবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X