চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধে চৌদ্দগ্রাম ইউএনওর অভিযান

দোকানে আড্ডারত শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন ইউএনও মো. জামাল হোসেন। ছবি : কালবেলা
দোকানে আড্ডারত শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন ইউএনও মো. জামাল হোসেন। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে শিক্ষার্থী ও উঠতি বয়সের যুবকদের যত্রতত্র ঘোরাফেরা এবং বিভিন্ন স্থানে বসানো আড্ডা বন্ধে ছদ্মবেশে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন।

সোমবার (১৮ আগস্ট) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত চৌদ্দগ্রাম মডেল স্কুল পাশে মহাসড়কের শ্যামলী কাউন্টার, পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে ও বাজারের আশপাশের এলাকায় অভিযান চালান তিনি।

এসব এলাকা পরিদর্শনের সময় দেখা গেছে, শিক্ষার্থীরা পড়াশোনার পরিবর্তে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে, দোকানে বা খোলা জায়গায় আড্ডা দিচ্ছে এবং ধূমপান করছে। এ ছাড়া কিছু শিক্ষার্থী অছাত্রদের সঙ্গেও মেলামেশা করছে, যারা স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হয়।

এ সময় শিক্ষার্থীদের সতর্ক করে ইউএনও জামাল হোসেন বলেন, রাত ৮টার পর অহেতুক ঘোরাফেরা ও আড্ডা শিক্ষার জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক। দীর্ঘ সময় আড্ডা দেওয়ার ফলে পড়াশোনায় মনোযোগ কমে, সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা দেখা দেয়, এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে। এ ধরনের আচরণ ভবিষ্যতে আইনি পদক্ষেপের বিষয় হবে।

তিনি আরও বলেন, এ অভিযান প্রথমবারের মতো ছদ্মবেশে পরিচালনা করা হয়েছে। তবে পরবর্তীতে পরিচয় প্রকাশ করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান, সন্তানদের সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা নিশ্চিত করুন এবং কার সঙ্গে তারা মেলামেশা করছে, সেই বিষয়ে আরও সংবেদনশীল ও সতর্ক থাকুন।

জামাল হোসেন বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর লক্ষ্য শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করা, যাতে তারা পড়াশোনার প্রতি মনোযোগী হয় এবং ভুল সময়ে ভুল পরিবেশে জড়িত হওয়ার ঝুঁকি এড়াতে পারে। উপজেলা প্রশাসন এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাতের বেলায় শিক্ষার্থীদের ও যুবকদের মধ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, যাতে তারা সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X