স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল দলে জায়গা হারাচ্ছেন ভিনি!

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ব্রাজিলের শেষ দুই বাছাইপর্বের ম্যাচে খেলবেন না ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডকে প্রাথমিক স্কোয়াডেই রাখেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিনিসিয়ুসের অনুপস্থিতির কারণ দুই দিক থেকে—একদিকে শাস্তি, অন্যদিকে টেকনিক্যাল সিদ্ধান্ত। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে তৃতীয় হলুদ কার্ড দেখে স্বয়ংক্রিয়ভাবে চিলির বিপক্ষে (৪ সেপ্টেম্বর) ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। আর এই পরিস্থিতিতে বলিভিয়ার বিপক্ষে (৯ সেপ্টেম্বর, এল আল্টো) ম্যাচেও তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬০টিরও বেশি ম্যাচ খেলা ভিনিসিয়ুসকে বিশ্রাম দেওয়াকে ইতিবাচকভাবেই দেখছে ব্রাজিলিয়ান ক্যাম্প।

এদিকে আগের স্কোয়াডে ইনজুরির কারণে অনুপস্থিত থাকা রদ্রিগো ও এদার মিলিতাও ফিরেছেন আনচেলত্তির দলে। বিশেষ করে মিলিতাওর ফেরা অনেকটা স্বস্তি এনে দিয়েছে ব্রাজিলকে। দ্বিতীয়বার ক্রুশিয়েট লিগামেন্ট অপারেশনের পর তিনি সম্প্রতি অস্ট্রিয়ান ক্লাব তিরোলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন। এ ছাড়াও জোর গুঞ্জন জায়গা ফিরে পাচ্ছেন নেইমারও।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আগামী সোমবার, ২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলের প্রস্তুতি ক্যাম্প।

এরই মধ্যে বাছাইপর্ব থেকে বিশ্বকাপ নিশ্চিত হওয়া ব্রাজিল তাদের শেষ দুই ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X