ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১১:২১ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

সাত রানের লিডে থামল কিউইদের ইনিংস

প্রথম ইনিংসে ছোট্ট লিড কিউইদের । ছবি : সংগৃহীত।
প্রথম ইনিংসে ছোট্ট লিড কিউইদের । ছবি : সংগৃহীত।

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে মনে হচ্ছিল তৃতীয় দিনের সকালে কিউইদের অলআউট করে ছোট হলেও লিড পাবে বাংলাদেশ। তবে বাংলাদেশের বোলারদের হতাশ করে সকালেই ক্রিজে টিকে যান নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি এবং পেসার কাইল জেমিসন। নিউজিল্যান্ডের এই দুই টেলএন্ডারের ৫২ রানের জুটিতে লিডও পায় কিউইরা। শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বারস্থ হন পার্টটাইম স্পিনার মুমিনুল হকের কাছে। সেখানেই এলো সেই কাঙ্খিত সফলতা।

জেমিসন আর সাউদি দুজনকেই ফেরান মুমিনুল। তাতেই ৩১৭ রানে শেষ হল কিউইদের ইনিংস। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করল ৭ রানে পিছিয়ে থেকে।

মাত্র চার ওভার পুরোনো বলে নিউজিল্যান্ডের দুই টেইলএন্ডার ব্যাটার টিম সাউদি ও কাইল জেমিসনকে বাংলাদেশ দল প্রথমেই আউট করে লিড পাবে এমন আশাই ছিল বাংলাদেশের তবে দিনের প্রথম ঘণ্টায় সাউদি ও জেমিসন জুটি তা হতে দেয়নি। দুজন মিলে আগের দিনের ৮ উইকেটে ২৬৬ রানকে দ্রুতই তিন শর ঘরে নিয়ে যান। এরপর লিডও তুলে নেন। বাংলাদেশের ভাগ্য বদলায় ড্রিংকস ব্রেকের পরপরই। মুমিনুল হকের করা ১০২তম ওভারে আউট হন জেমিসন ও সাউদি। এতে নিউজিল্যান্ডের ইনিংস থামে ৩১৭ রানে, লিড ৭।

বাড়তি কিছু রানের জন্য বাংলাদেশের ফিল্ডিংও কিছুটা দায়ী। দিনের শুরু থেকেই ‘ইন অ্যান্ড আউট’ ফিল্ডিং সাজিয়েছেন নাজমুল হোসেন। মিড উইকেট তো বাইরে ছিলই। একটা পর্যায়ে কাভার পয়েন্টও বাইরে ছিল। সাউদি ও জেমিসন—দুজনই ফাঁকা জায়গায় বল ফেলে এক-দুই রান নিয়েছেন স্বাচ্ছন্দ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্: সেরা বনফুলী, চ্যাম্পিয়ন বিকেএসপি

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

১১

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

১২

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

১৩

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৪

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১৫

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১৬

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১৭

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১৮

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৯

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

২০
X