স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিল বাকি থাকায় স্টেডিয়ামে বিদ্যুৎ বন্ধ

ছত্তিশগড়ের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
ছত্তিশগড়ের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের শেষে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আজ রাতে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুদল। তবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত স্টেডিয়ামটির একটি অংশে বিদ্যুৎ নেই।

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে ২০০৮ সালে স্টেডিয়ামটি চালু হয়। তবে ১৫ বছরের মধ্যে মাত্র একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে। তাও চলতি বছরের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া নিয়মিত ঘরোয়া টুর্নামেন্ট এখানে আয়োজন করে থাকে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০০৮ সালে স্টেডিয়ামটি চালু হলেও ২০০৯ সালের পর থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি কর্তৃপক্ষ। স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ বিল বকেয়া ৩ কোটি ১৬ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যা (৪ কোটি ১৮ লাখ) টাকারও বেশি। বিল বকেয়া থাকার কারণে পাঁচ বছর আগেই স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ কোম্পানি।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে স্টেডিয়ামটিতে জেনারেটর ব্যবহার করে রাতের ম্যাচ আয়োজন করে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমনকি ভারত–অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টিতেও ফ্লাডলাইট, দর্শক গ্যালারি ও বক্সের জন্য জেনারেটরের ব্যবস্থা করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি প্রথম নজরে আসে ২০১৮ সালে। সেখানে একটি হাফ–ম্যারাথন প্রতিযোগিতার সময় বিদ্যুতের জন্য হইচই শুরু করে অ্যাথলেটরা। তখন জানা যায়, স্টেডিয়ামটি চালুর পরের বছর থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন

ইরানের ‘বিকল্প অস্ত্র’ বাব আল-মান্দেব প্রণালি: মেদভেদেভ 

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান

হাউজিংয়ের এমডিকে মারধর করে চেক ও স্ট্যাম্পে সই, ভিডিও ভাইরাল

পুরান ঢাকায় নকল রেফ্রিজারেন্ট গ্যাসের কারবার, ১৩ সিলিন্ডার জব্দ

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ 

প্রাণহানি ৩ হাজার  / এখনো নিখোঁজ বহু মানুষ, উদ্ধার অভিযানের ইতি টানছে ভেনেজুয়েলা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / অষ্টম শ্রেণি পাসে এসএসএফে চাকরির সুযোগ, আজই শেষ দিন

খালে বস্তা দেখে ‘লাশ’ আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১০

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১১

মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

১২

আজ বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান

১৩

মালয়েশিয়ায় ১০৫ প্রবাসী শ্রমিককে সহায়তায় হাইকমিশনকে আইনি নোটিশ

১৪

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

১৫

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

১৬

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

১৭

বনের হাতি কেন লোকালয়ে

১৮

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

১৯

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

২০
X