স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে জয়ের অপেক্ষায় বাংলাদেশ

উইকেট শিকারের পর টাইগার ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর টাইগার ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৩৩২ রানের জবাবে চতুর্থ দিন শেষে ১১৩ রানে ৭ ‍উইকেট হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। প্রথম টেস্ট বাঁচাতে কিউইদের প্রয়োজন ২১৯ রান অন্যদিকে টাইগারদের দরকার মাত্র ৩ উইকেট।

বাংলাদেশের ৩৩২ রানের জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। চা বিরতির আগে ৩০ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় কিউইরা। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন শরীফুল ইসলাম। আউট সুইং ডেলিভারিতে ওপেনার টম লাথামকে আউট করেন এই টাইগার পেসার। দলীয় ১৯ রানে ব্ল্যাক ক্যাপস শিবিরে সবচেয়ে বড় আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে উইলিয়ামসনকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার। দুই চারের সাহায্যে ১১ রান করেন সাবেক এই অধিনায়ক। উইলিয়ামসনের বিদায়ের পর দ্রুতই ফিরে যান হেনরি নিকোলস। সুইপ শট খেলতে গিয়ে মাত্র ২ রানে আউট হন নিউজিল্যান্ড তারকা। চা বিরতিতে থেকে ফেরার পর আরও ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৬ রানের মাথায় ওপেনার ডেভন কনওয়েকে ফেরান তাইজুল। কিছুক্ষণ পর আবারও কিউই শিবিরে আঘাত হানেন বাঁহাতি এই স্পিনার। টম ব্ল্যান্ডেলকে সাজঘরে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন তাইজুল। দলীয় ৮১ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন গ্লেন ফিলিপস।

১০২ রানের মাথায় নিউজিল্যান্ডের সপ্তম উইকেট তুলে নেয় বাংলাদেশ। কিউই পেসার কাইল জেমিসনকে ফেরান সেই তাইজুল ইসলাম। মাত্র ৯ রান করেন এই দীর্ঘদেহী পেসার। এ নিয়ে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিলেন বাঁহাতি স্পিনার। ড্যারিল মিচেল ৪৪ রানে ও ইশ সৌধি ৭ রানে অপরাজিত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১১

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১২

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৬

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৭

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৮

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৯

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

২০
X