নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় যুবলীগ নেতার মনোনয়নপত্র জমা

ব্যারিস্টার তৌফিকুর রহমান। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার তৌফিকুর রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। যুবদলীগ নেতার মনোনয়ন ফরম জমা নিয়ে নরসিংদীতে চলছে সমালোচনার ঝড়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।

ব্যারিস্টার তৌফিকুর রহমানের মনোনয়ন ফরম জমা নিয়ে কেউ কেউ বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যবুলীগের কেন্দ্রীয় কমিটির পদে থেকে কীভাবে বর্তমান সময়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়। প্রশাসন কেন এ ব্যাপারে নীরব ভূমিকায় রয়েছে এ নিয়েও সমালোচনার যেন শেষ নেই।

জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে এ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান। তার পারিবারিক পরিচয়ের কারণে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তিনি একটি আলোচিত নাম।

এ বিষয়ে বিস্তারিত জানতে তৌফিকুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ জানান, জেলার পাঁচটি আসনে ৪৬টি মনোনয়ন ফরম জমা হয়েছে। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার তৌফিকুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে তিনি সশরীরে উপস্থিত নাকি প্রতিনিধির মাধ্যমে জমা দিয়েছেন এ ব্যাপারে নিশ্চিত করতে পারেননি।

এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, এখনই এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। নির্বাচন কমিশনের আইন কানুন অনুযায়ী যেদিন যাচাই করব এ বিষয়ে সেদিন সিদ্ধান্ত নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X