মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৫:০৭ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা সাকিবের 

মাগুরায় কোরবানির ঈদের নামাজ আদায় করেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
মাগুরায় কোরবানির ঈদের নামাজ আদায় করেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

মাগুরায় কোরবানির ঈদের নামাজ আদায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার সকাল ৮টায় মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর আগে শহরের জজ কোর্ট জামে মসজিদে সকাল পৌনে ৮টায় ঈদুল আজহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। নোমানী ময়দানে ঈদ জামাতে সাকিবের সঙ্গে তার বাবা মাশরুর রেজাও নামাজ আদায় করেন।

এ ছাড়া মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল এ জামাতে ঈদের নামাজ আদায় করেন।

এ ছাড়া পিটিআই মসজিদ মাঠ, জজ কোর্ট মসজিদ, ভায়না পৌর গোরস্থান, কলেজপাড়া হাজি সাহেব হুজুরের দরগা শরিফ, নতুন বাজার জামে মসজিদ, মোল্যাপাড়া জামে মসজিদ, শিবরামপুর, নিজনান্দুয়ালি, পারনান্দুয়ালিসহ জেলার শ্রীপুর, শালিখা, মহম্মদপুর উপজেলার ৪৬৪টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X