স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

স্বভাবসুলভ বাজবলেই ইংল্যান্ডের জবাব

লর্ডস টেস্টে স্মিথের বিরুদ্ধে জস টাংয়ের আবেদন। ছবি : সংগৃহীত।
লর্ডস টেস্টে স্মিথের বিরুদ্ধে জস টাংয়ের আবেদন। ছবি : সংগৃহীত।

লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুর্দান্ত খেলছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৪১৬ রানে অলআউট হয় অজিরা। সফরকারীদের প্রথম ইনিংসে জবাব দিতে বাজবলেই আস্থা রাখল ইংল্যান্ড। আগ্রাসী ভয়ডরহীন ব্যাটিং করেছে ইংলিশরা। ফলে লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষে বেশ সুবিধাজনক স্থানে আছে স্বাগতিকরা।

গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) আগের দিনের ৩৩৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের ৩২তম সেঞ্চুরিতে প্রথম ইনিংসে অজিরা সংগ্রহ করে ৪১৬ রান। জবাব দিতে নেমে ৪ উইকেটে ২৭৮ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। এখনো প্রথম ইনিংসে ১৩৮ রানে পিছিয়ে রয়েছে ইংলিশরা। দুর্দান্ত ফর্মের তুঙ্গে থাকা হ্যারি ব্রুক ৫১ বলে ৪৫ ও দলপতি বেন স্টোকস ৫৭ বলে ১৭ রানে অপরাজিত রয়েছেন।

অস্ট্রেলিয়ার ৪১৯ রানের উদ্বোধনী জুটিতেই ৯১ রান তোলেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। একপর্যায়ে ইংলিশদের রান দাঁড়ায় ১ উইকেটে ১৮৮ রান। তবে মাত্র ২ রানের জন্য ক্যারিয়ারের তৃতীয় শতক থেকে বঞ্চিত হয়েছেন ডাকেট। মাত্র ১৩৪ বলে ৯ চারের সাহায্যে ৯৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার।

অপর ওপেনার জ্যাক ক্রলি ৪৮ রানে নাথান লায়নের শিকার হন। ফিল্ডিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে অজি স্পিনারকে। ওয়ানডাউনে নামা ওলে পোপ ৪২ রান করে সাজঘরে ফেরেন হ্যাজলউডের শিকার হয়ে।

তবে দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি পূরণ করেন স্টিভেন স্মিথ। আগের দিনের অপরাজিত ৮৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন অজি তারকা। ১৮৪ বলে ১৫ চারের সাহায্যে ১১০ রানে জস টাংয়ের শিকার হন স্মিথ। মাত্র ৬৫ রানে শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইংলিশ ফাস্ট বোলার রবিনসন ১০০ রানের বিনিময়ে ৬ উইকেট সংগ্রহ করেন। ফলে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে ব্রেন্ডন ম্যাককুলামের শিষ্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X