স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

২৭১ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ২৭১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। আগের দিনের ২ উইকেটে ১৩২ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে শান মাসুদের দল। তৃতীয় দিনে বাকি ১৩৯ রানে ৮ উইকেট হারায় পাকিস্তান। স্বাগতিকদের চেয়ে প্রথম ইনিংসে ২১৬ রানের ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে বোলিং করছে সফরকারীরা। তবে পাকিস্তানকে ফলোআনের সুযোগ পেয়েও তা করেননি অজি অধিনায়ক প্যাট কামিন্স।

শনিবার (১৬ ডিসেম্বর) পার্থ স্টেডিয়ামে অস্ট্রোলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ২৭১ রানে গুটিয়ে গিয়েছে পাকিস্তান। ২১৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে স্বাগতিকরা।

তৃতীয় দিনে ২ উইকেটে ১৩২ রান নিয়ে ব্যাটিং শুরু করে পাকিস্তান। ৩৮ রানে ইমাম ও নাইটওয়াচম্যান খুররম শাহজাদ ব্যাটিং শুরু করেন। ১৬১ বলে ফিফটি তুলে আউট হন পাক ওপেনার। ১৯৯ বলের ইনিংসে ৬২ রানে নাথান লায়নের শিকার হন বাঁহাতি ওপেনার। ব্যক্তিগত ২১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রান মেশিন বাবর আজম। সপ্তম উইকেটে ৩৫ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন আগা সালমান ও সৌদ শাকিল। সৌদ শাকিল ২৮ রানে হ্যাজলউডের শিকার হলে দ্রুতই অলআউট হয়ে যায় পাকিস্তান। এক প্রান্তে অপরাজিত আগা সালমান করেন ২৮ রান।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন অফস্পিনার নাথান লায়ন। এ ছাড়া ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১০

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১২

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৩

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৪

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৫

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৬

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৭

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১৮

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

২০
X