কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের বিদায়ে টাইগার শোয়েবের আহাজারি

তামিমের অবসরের ঘোষণায় আহাজারি করছেন টাইগার শোয়েব আলী। ছবি: সংগৃহীত
তামিমের অবসরের ঘোষণায় আহাজারি করছেন টাইগার শোয়েব আলী। ছবি: সংগৃহীত

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নিজ শহর চট্টগ্রামের এক হোটেলে এই ঘোষণা দেন তামিম।

এদিকে তামিমের হঠাৎ এই অবসরের ঘোষণা ক্রিকেট সমর্থকদের বেশ বড় ধরনের ধাক্কাই দিয়েছে বলা যায়। যেমনটা ধাক্কা খেয়েছেন শোয়েব আলি—ক্রিকেট মাঠের গ্যালারিতে বাঘের সাজে যাকে দেখা যায় প্রতিনিয়ত। অবশ্য সবাই তাকে টাইগার শোয়েব নামেই চেনেন।

তামিমের অবসরের খবরে টাইগার শোয়েব আহাজারি করেছেন। যে হোটেলে তামিম সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন, সেই হোটেলের বাইরেই শোয়েব ছিলেন। তখন যেন আকাশেরও মন খারাপ ছিল। মুষলধারে হচ্ছিল বৃষ্টি। ওই বৃষ্টিতে কাকভেজা হয়ে আহাজারি করছিলেন টাইগার শোয়েব।

অবশ্য তামিমের প্রতি টাইগার শোয়েবের ভালোবাসার অন্য কারণও আছে। শোয়েবের সঙ্গে তামিমের ব্যক্তিগত সম্পর্কটা বেশ ভালো ছিল। বিভিন্ন সময়ে তামিমের কাছ থেকে শোয়েব পেয়েছেন আর্থিকসহ নানা সহযোগিতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X