সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে ‘দালাল’ বলা পরিচালককে নোটিশ পাঠাল বিসিবি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কড়া অবস্থান নিয়েছে। অভিযোগ ওঠা মন্তব্যের ব্যাখ্যা দিতে বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেট সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে গণমাধ্যমের প্রশ্নে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্যটি করেছিলেন এবং বোর্ডের পক্ষ থেকে তাকে জবাব দিতে বলা হয়েছে।

বুলবুল আরও বলেন, “একজন জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে তিনি দেশের হয়ে পারফর্ম করেছেন—সেই জায়গা থেকে এমন মন্তব্য লেখার আগে আরও ভেবে দেখা উচিত ছিল। সম্মান দেখানোটা জরুরি।”

কারণ দর্শানোর নোটিশটি অফিসিয়াল চ্যানেলে দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে বিসিবি সভাপতি জানান, যেহেতু নাজমুল ইসলাম নিজেও বোর্ডের পরিচালক, তাই বিষয়টি আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় আলোচনা হবে। “২৪ তারিখ আমাদের বোর্ড মিটিং হওয়ার কথা। তখন বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হবে,” বলেন তিনি।

বিতর্কের সূত্রপাত যেভাবে

গত বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার-ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্কে নিজের মত দেন তামিম ইকবাল। ভারতের ভেন্যুতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত কি না—এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের আয়ের প্রায় ৯০ থেকে ৯৯ শতাংশ আসে আইসিসি থেকে। তাই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।”

এই বক্তব্য ও তামিমের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড শেয়ার করে নাজমুল ইসলাম ফেসবুকে তাকে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করেন। পোস্টে তিনি লেখেন, “এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।” পরে স্ট্যাটাসটি মুছে ফেললেও এর স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X