স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে সাকিবরা 

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ। 
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ। 

আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে ওয়ানডে সিরিজ শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ। এবার টিম টাইগার্সের সামনে রশিদ-নবীদের বিরুদ্ধে টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। আফগানদের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে নামতে সিলেটে পৌঁছেছে সাকিব বাহিনী।

আজ বুধবার দুপুরে দুটি পাতা একটি কুঁড়ির দেশে পৌঁছায় বাংলাদেশ টি-টোয়েন্টি দল। আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি। সন্ধ্যা ৬টায় দু’দলের লড়াই শুরু হবে।

আফগানিস্তান সিরিজ দিয়ে আবারও নেতৃত্বে ফিরছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। প্রথম দুই ওয়ানডে হারার পর তৃতীয় ম্যাচ জিতে স্বস্তি নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাট খেলতে সিলেট পৌঁছেছে টিম টাইগার্স।

ফরম্যাট যতটা ছোট আফগানরা ততটাই শক্তিশালী। দু’দেশের পরিসংখ্যানেও আফগানিস্তান অনেক এগিয়ে রয়েছে। ৯ বারের মোকাবিলায় আফগানদের জয় ৬টিতে। অন্যদিকে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। এ ছাড়া সর্বশেষ দুই ম্যাচেই বাংলাদেশকে ৮ ও ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে আফগানিস্তান।

চলতি বছর সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দারুণ নৈপুণ্য প্রদর্শন করছে। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলা ওয়াশ করেছে টিম টাইগার্স। ইংলিশদের হারানোর পরের সিরিজে আয়ারল্যান্ডকেও ২-১ ব্যবধানে পরাজিত করে সাকিবের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

ভিডিও, দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ: ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

১০

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

১১

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

১২

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

১৩

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

১৪

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

১৫

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

১৬

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

১৭

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

১৮

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

১৯

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

২০
X