স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রশীদ-নবীদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে না অজিরা  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আরব আমিরাতে আগামী আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে নারীদের অধিকার অবনমনের অভিযোগ এনে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) জানিয়েছে সিরিজটি খেলবে না। এর আগেও একই কারণ দেখিয়ে ২০২১ সালে দুই দলের একমাত্র টেস্ট ও গত বছরের মার্চে প্রস্তাবিত ওয়ানডে সিরিজও স্থগিত করে তারা।

এক বিবৃতিতে সিএ জানায়, ‘অস্ট্রেলিয়া সরকারের পরামর্শ হলো, আফগানিস্তানে নারী ও মেয়েদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, তাই আমরা আমাদের আগের অবস্থানে অটল থাকছি এবং এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আপাতত স্থগিত করছি।’

দুদলের মধ্যকার টানা তিনটি দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও গত দুই বছরে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ও ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল তারা। সিএ অবশ্য আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কট না করার সিদ্ধান্ত আগেই জানিয়েছে।

সিএ তাদের বিবৃতিতে আরো জানায়, আফগানিস্থানে নারীদের অবস্থার উন্নতি হলেই শুধু আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, ‘সিএ বিশ্বজুড়ে ক্রিকেটে নারী ও কন্যাশিশুদের অংশগ্রহণের পক্ষে শক্ত অবস্থান ধরে রাখবে। এই বিষয়ে আইসিসির সঙ্গেও কাজ করে যাব আমরা। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে কী করতে হবে, তা নিয়ে আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও কাজ করে যাব।’

টেস্ট খেলুড়ে ১২টি দেশের মধ্যে একমাত্র আফগানিস্তানেরই মেয়েদের দল নেই। তালেবান আবার ক্ষমতায় আসার আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য দেশটিতে মেয়েদের ক্রিকেট চালুর প্রক্রিয়া শুরু করেছিল। তারা কয়েকজনের সঙ্গে চুক্তিও করেছিল। সেই খেলোয়াড়দের বেশির ভাগই পরে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১০

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১১

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

১২

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

১৩

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১৪

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১৫

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

১৬

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

১৭

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১৮

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১৯

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

২০
X